পরিযায়ী শ্রমিকদের ঘর পৌঁছে দিয়ে এখন দেশের রিয়েল হিরো সনু সুদ

29th May 2020 6:33 pm ভারত
পরিযায়ী শ্রমিকদের ঘর পৌঁছে দিয়ে এখন দেশের রিয়েল হিরো সনু সুদ


হ্যাঁ, তিনিই এখন রিয়েল হিরো ৷ বড় পর্দায় একের পর এক খলনায়কের চরিত্রে পর বাস্তবে তিনি যেন রবিনহুড ! নেটিজেনরা তো সোনু সুদের নাম রেখেছে ইন্ডিয়ান সুপারহিরো ৷ নেটিজেনরা সোনু সুদের প্রশংসায় একেবারে বুদ ৷ বিহারে তো কয়েকজন যুবক ঠিক করেই ফেলেছেন সোনু সুদের নামে মূর্তি তৈরি করবেন ৷ তবে এসবে এখন মন নেই সোনুর ৷ উল্টে সোনু সুদ ব্যস্ত হয়ে লেগে পড়েছেন দেশের নানা রাজ্যে ছড়িয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজে ৷ আর তাঁর এই পদক্ষেপে সোনুর প্রশংসায় পঞ্চমুখ দেশের সব মহলের মানুষ ৷ টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক খবর অনুযায়ী, শুধু পরিযায়ী শ্রমিক নয়, সোনু সুদ এবার এয়ারলিফ্ট করাতে চলেছে ১৭৭ জন মহিলাকে ৷ এই ১৭৭ জন মহিলা আটকে রয়েছেন কেরলে ৷ এই প্রতিটি মহিলাই কেরলে সেলাইয়ের কাজ করেন ৷





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck