শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন উচ্চমাধ্যমিকের বাকি তিনদিনের পরীক্ষা হবে ২৯ জুন, ২ জুলাই এবং ৬ জুলাই।কেন্দ্র জানিয়েছে, কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত।২৯ জুন পরীক্ষা হলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অনেকের অসুবিধা হতে পারে।সেই কারনে মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানালেন ২৯ জুন পরীক্ষা হবে না।পরীক্ষা হবে ২,৬ ও ৮ জুলাই।
বিস্তারিত পরীক্ষাসূচি
১}২ জুলাই হবে এডুকেশন, পদার্থবিদ্যা, নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা।
২}৬ জুলাই সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পার্সি, আরবি এবং ফরাসি পরীক্ষা হবে।
৩}৮ জুলাই হবে ভূগোল, স্ট্যাটিসটিকস, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

বিধিনিষেধ
১}পরীক্ষার আগে প্রতিটি পরীক্ষাকেন্দ্র স্যানিটাইজ করতে হবে।
২}প্রত্যেক শিক্ষক ও শিক্ষাকর্মীর মাস্ক পরা বাধ্যতামূলক, পরতে হবে গ্লাভসও।
৩}হ্যান্ড স্যানিটাইজারের বোতল সঙ্গে করে আনতে হবে পরীক্ষার্থীদের।
৪} পরীক্ষার্থীকে ৩ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে।