পরিযায়ী শ্রমিকদের নিয়ে দারুন কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

8th June 2020 পশ্চিমবঙ্গ
 পরিযায়ী শ্রমিকদের নিয়ে দারুন কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়


আনলক ওয়ানে একের পর এক লকডাউন বিধি শিথিল হয়েছে,এবং দেশ জুড়ে করোনা সংক্রমণেরও নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। রাজ্যেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না। এটাই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য।

বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘রাজ্যে ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। যেমন, ধর্মীয় স্থান, বিয়ে বাড়িতে ২৫জনের বেশি জমায়েত করা যাবে না।’
গণপরিবহণ ব্যবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার ৫ হাজার বাস নামিয়েছে।’
অনেকেই এই সময় গন্তব্যে পৌঁছাতে ভরসা রাখছেন মোটরসাইকেলের  উপর। অনেকেই সাইকেলে করে যাতায়াত করছেন। কিন্তু শহরের সব রাস্তায় সাইকেল চালানোর অনুমতি নেই। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ‘কলকাতার কোন রাস্তায় সাইকেল চালানো যাবে, তা জানাবে পুলিশ।’মুখ্যমন্ত্রী যে গরিবের পাশে আছেন তা বারংবার তিনি প্রমান করেছেন।
 মুখ্যমন্ত্রী জানান যে এতদিন করোনায় মৃতদের দেহ পরিবার দেখার সুযোগ পেত না। সেই নিয়ম পরিবর্তন করছে সরকার, । এখন থেকে করোনায় মৃতদের আধ ঘণ্টা দেখার সুযোগ পাবেন আত্মীয়রা।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck