আমি কোভিড আক্রান্ত বলে থানায় ঢুকে পড়েন এক ব্যাক্তি;হুলস্থুল কান্ড থানায়

23rd June 2020 8:08 pm পশ্চিমবঙ্গ
আমি কোভিড আক্রান্ত বলে থানায় ঢুকে পড়েন এক ব্যাক্তি;হুলস্থুল কান্ড থানায়


হঠাৎ থানায় ঢুকে পড়েন থানায় এক প্রৌঢ় এবং ডিউটি অফিসারকে বলেন,‘‘স্যার আমার করোনা পজিটিভ। এই নিন কাগজ।এই কথা শুনেই হুলস্থুল শুরু হয়ে যায় থানার মধ্যে।

ঘটনাটি ঘটেছে বেলা সকাল ১১ টা নাগাদ। সন্তোষ গুপ্ত নামে টালিগঞ্জ থানা এলাকার লেক রোডের বাসিন্দা কয়েক দিন আগে একটি বেসরকারি কোভিড ১৯ পরীক্ষা কেন্দ্রে নিজের লালারসের পরীক্ষা করান। ওই দিন পরীক্ষা কেন্দ্র থেকে জানানো হয় যে তাঁর রিপোর্ট পজিটিভ। পুলিশকে সন্তোষ জানিয়েছেন, তাঁকে রিপোর্ট দিয়ে হাসপাতালে ভর্তি হতে বলে ওই পরীক্ষা কেন্দ্র। সন্তোষ দাবি করেছেন , ওই পরীক্ষা কেন্দ্র থেকেই তাঁকে বলা হয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য।তাই তিনি ঢুকে পড়েন থানায়।

চলে যান ডিউটি অফিসারের টেবিলে। সেই সময়ে আশপাশে অনেক পুলিশকর্মীই ছিলেন। কোভিড১৯ পজিটিভ শুনেই শুরু হয় হুলস্থুল।ভয় পেয়ে যায় সকলে। পরিস্থিতি একটু ঠাণ্ডা হলে সন্তোষকে বলা হয় থানার বাইরে একটি বেঞ্চে বসতে।

প্রায় দেড় ঘণ্টা পরে স্বাস্থ্য দফতরের কর্মীরা টালিগঞ্জ থানায় আসেন এবং কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট অ্যাম্বুল্যান্সে সন্তোষকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck