আত্মনির্ভর ভারত গড়া এইভাবে সম্ভব নয়; অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

27th June 2020 5:36 pm ভারত
আত্মনির্ভর ভারত গড়া এইভাবে সম্ভব নয়; অর্থমন্ত্রী নির্মলা সীতারামন


ভারত সরকার মেক ইন ইন্ডিয়ার কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি।ভারতিয় ২০ জন সেনার শহিদ হওয়ার পর সারাদেশ রাগে ফুঁসছে।

ভারতের বাজারে চিনের তৈরি পণ্য বর্জনের দাবিতে প্রচার চলছে। এই আবহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য, বৃদ্ধি চাঙ্গা করতে বিদেশ থেকে পণ্য আমদানি অন্যায় নয়, কিন্তু তা বলে গণেশমূর্তিও কেন চিন থেকে কিনতে হবে!এই ভাবে কি আত্মনির্ভর ভারত গড়া সম্ভব।

যে আমদানিতে কর্মসংস্থানের মতো সুফল মেলে না, বৃদ্ধি চাঙ্গা হয় না, তা আত্মনির্ভর হতে সাহায্য করে না, তাতে ভারতীয় অর্থনীতিরও লাভ হয় না।

তিনি বলেন, প্রতি বছর গণেশ চতুর্থী উত্সবের সময় স্থানীয় মৃত্শিল্পীদের কাছ থেকে মাটির তৈরি গণেশ মূর্তি কেনার চলই ছিল, কিন্তু আজকাল গণেশ মূর্তিও চিন থেকে আমদানি করতে হয়, কেন এমন পরিস্থিতি হল, মাটির গণেশ মূর্তিও তৈরি করতে পারি না আমরা?





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck