সাপের কামড় খেয়ে সাপকে বগল দাবা করে হাসপাতালে উপস্থিত হলেন এক বৃদ্ধ

28th June 2020 7:39 pm পশ্চিমবঙ্গ
 সাপের কামড় খেয়ে সাপকে বগল দাবা করে হাসপাতালে উপস্থিত হলেন এক বৃদ্ধ


সাপের কামড় খেলে হাসপাতালে প্রশ্ন করা হয় কোন সাপ কাম্ড় দিয়েছে।আমরা অনেকেই সাপকে চিনতে পারিনা,তাই চিকিৎসা হতে দেরি হয়।এইসব ঝামেলা পোহাতে নারাজ শান্তিপুরের সুত্রাগড় চর মাঠপাড়া এলাকার বছর ৭০-এর অজিত সরকার।

শান্তিপুরের সুত্রাগড় চর মাঠপাড়া এলাকায় শনিবার সকালে সাপ কামড়ানোর পর সেই সাপ নিয়ে নিজেই হাসপাতালে হাজির হলেন বৃদ্ধ।হাসপাতাল কতৃপক্ষ ওই বৃদ্ধকে সাপ ধরে আনতে দেখে চমকে যায়।

সূত্রের খবর এদিন সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নদীর পাড়ে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন বছর ৭০-এর অজিত সরকার। ঘাস কাটার সময় অসাবধানবশত একটি বিষধর সাপ অজিতবাবুর হাতে কামড় দেয়। এরপর তড়িঘড়ি মাঠে কর্মরত অন্য ব্যক্তিদেরকে জানান আক্রান্ত ওই বৃদ্ধ। স্থানীয় উপস্থিত ব্যক্তিদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে সাপটিকে প্যাকেটবন্দি করে সোজা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চলে যান তিনি। আক্রান্ত বৃদ্ধ এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck