শিক্ষক নিয়োগের সম্ভাবনা বাড়ল

1st July 2020 9:59 am শিক্ষা
শিক্ষক নিয়োগের সম্ভাবনা বাড়ল


কলকাতা: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের শূন্যপদের হিসেব নিতে শুরু করেছেন বিভিন্ন জেলার ডিআইরা। বিকাশ ভবনে গুঞ্জন, শিক্ষক বদলির পাশাপাশি, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৮ সালের ৮ মার্চের পর থেকে তৈরি হওয়া শূন্যপদের হিসেব চাওয়া হয়েছে। অনুমোদিত পোস্টের সাপেক্ষেই এই শূন্যপদের হিসেব দিতে হবে।
উচ্চ প্রাথমিকে নিয়োগ আইনি জটিলতায় থমকে রয়েছে বহুদিন। বিজ্ঞপ্তি প্রকাশের পর কেটে গিয়েছে প্রায় সাত বছর। সেই নিয়োগের জট যেখানে খুলছে না, সেখানে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের বিজ্ঞপ্তি বের করে রাখতে চায় শিক্ষা দপ্তর। জানা যাচ্ছে, আগে উদ্বৃত্ত সংখ্যা বের করতে হবে। এর জন্য ছাত্র-শিক্ষক অনুপাত ৪০:১-এর থেকে কমিয়ে ৩৫:১ করতে বলা হয়েছে। সেটা চিহ্নিত হয়ে যাওয়ার পর, ৩:২ ফর্মুলায় অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকে ভাগ করতে হবে শিক্ষকদের। এভাবে উচ্চ প্রাথমিকের চাপ কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করা হবে। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় এই স্তরে শিক্ষকের আশু প্রয়োজন। এরপর প্রচলিত নিয়ম অনুযায়ী উঁচু ক্লাসের শিক্ষকদের শূন্যপদের সংখ্যা জানাবে স্কুলগুলি।

সূত্রের খবর, অনলাইনে আবেদনের সুবিধা রাখা হচ্ছে। তাতে একজন প্রার্থী একাধিক ক্ষেত্রে আবেদন করতে পারবেন। শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তিও একইসঙ্গে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই শূন্যপদ নির্ণয়ের পর বদলির ক্ষেত্রেও তা ব্যবহার করা হবে। শিক্ষকদের বদলির দাবি দীর্ঘদিনের। বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি, বদলির পরেই নতুন নিয়োগ করা হোক। রাজ্য সরকার অবশ্য এতদিন নিয়োগের পরেই বদলি করেছে। কিন্তু এখন বদলির অর্ডার হাতে নিয়ে ঘুরলেও শিক্ষকরা শূন্যপদের অভাবে স্কুলে যোগ দিতে পারছেন না। এতে বদলির আসল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। তাই সরকার এই বিষয়ে কৌশল পরিবর্তন করে কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck