১০ হাজার ডাক্তার, নার্স নিয়োগ করছে রাজ্য

3rd July 2020 8:07 am পশ্চিমবঙ্গ
১০ হাজার ডাক্তার, নার্স নিয়োগ করছে রাজ্য


কলকাতা: করোনা-পরবর্তী সময়ে এই প্রথম রাজ্য সরকারি দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যবাসীকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে প্রায় ১০ হাজার চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্ট নিয়োগ করতে চলেছে স্বাস্থ্যদপ্তর। এর মধ্যে সাড়ে ৬ হাজার নার্স এবং আড়াই হাজার চিকিৎসক রয়েছেন। পাশাপাশি, লকডাউনের আগে সরকারি হাসপাতালগুলিতে বিভিন্ন ডিসিপ্লিনে যে à§§ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল, তাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে সব মিলিয়ে মোট নিয়োগের সংখ্যাটা ১০ হাজার। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান তাপস মণ্ডল জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই স্বাস্থ্যদপ্তর এই বিরাট সংখ্যক চিকিৎসাকর্মী নিয়োগ করবে। তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রাধিকারের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছেন। কারণ করোনা মোকাবিলা ও স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে নার্স ও চিকিৎসক নিয়োগের বিষয়টি জরুরি হয়ে পড়েছে। তাই দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া শুরু করছি আমরা।’
প্রথমে হবে নার্সদের ইন্টারভিউ। à§§à§« জুলাই থেকে তা শুরু হয়ে চলবে সেপ্টেম্বর পর্যন্ত। নার্স নিয়োগের জন্য আবেদন এবং তার মূল্যায়ন অবশ্য আগেই হয়ে গিয়েছিল। কিন্তু, করোনার জেরে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। নার্সের মোট ১০ হাজার শূন্যপদের জন্য আবেদন জমা পড়েছিল সাড়ে à§® হাজার। তার মধ্যে সাড়ে ৬ হাজার বাছাই প্রার্থীদের ইন্টারভিউ নেবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। সেটা মিটলে সেপ্টেম্বর থেকেই শুরু হবে ডাক্তার নিয়োগের ইন্টারভিউ। সেখানে দু’টি পদ রয়েছে। এক, মেডিক্যাল অফিসার (স্পেশালিস্ট)। দুই, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও)। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে à§§à§« জুলাই থেকে শুরু হতে চলা ইন্টারভিউয়ে যাবতীয় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হবে। বোর্ডের অফিসেই এই ইন্টারভিউ আয়োজনের পরিকাঠামো তৈরি হবে। চলতি সপ্তাহ থেকেই নির্বাচিত প্রার্থীদের কাছে কল লেটার পৌঁছনোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।
রিক্রুটমেন্ট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা ও লাগোয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউতে আগে ডাকা হবে। তারপর উত্তরবঙ্গ, জঙ্গলমহল এলাকার প্রার্থীদের ডাকা হবে। ঠিক হয়েছে, ইন্টারভিউতে মোট চারটি টেবিল থাকবে। প্রত্যেক টেবিলে ৫০ জন করে চাকরিপ্রার্থীর ইন্টারভিউ হবে। অন্য সময়ে আটটি পর্যন্ত টেবিল থাকে। বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিধি মানতে গিয়ে তা কমাতে হচ্ছে। এছাড়া প্রত্যেক চাকরিপ্রার্থীকে মাস্ক, স্যানিটাইজার, হেড শিল্ড পরে ইন্টারভিউতে আসতে হবে। প্রত্যেককে স্যানিটাইজ করে অফিসে ঢোকানো হবে। ইন্টারভিউ শুরুর আগেও প্রার্থীদের বসার জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা হবে।
এর নেপথ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর একটাই লক্ষ্য—স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা। আর স্লোগান? করোনা হারবেই।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck