পি এস সি স্থগিত হওয়া পরীক্ষার দিন ঘোষণা করলো

6th July 2020 6:01 pm শিক্ষা
পি এস সি স্থগিত হওয়া পরীক্ষার দিন ঘোষণা করলো


কলকাতা: প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। কিন্তু মেইন হয়নি। কবে হবে, সে নিয়েও দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীর। ক্লার্কশিপ, ডব্লুবিসিএস, মিসলেনিয়াস—তালিকায় একের পর এক ভারী নাম। সব পরীক্ষার্থীরই এক প্রশ্ন, কবে হবে বাকি থাকা পরীক্ষাগুলি? এই পরিস্থিতিতে অনিশ্চয়তার মেঘ সরিয়ে কিছুটা আশার আলো দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ইতিমধ্যেই বাকি থাকা প্রায় ৩৬টি পরীক্ষার জন্য সম্ভাব্য দিনক্ষণ নিয়ে চিন্তাভাবনা করছেন পিএসসির কর্তারা। উদ্দেশ্য একটাই, উৎসাহ দিয়ে চাকরিপ্রার্থীদের মনোবলকে চাঙ্গা রাখা। যাতে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তাঁরা। আপাতত ১৩ আগস্ট থেকে পরীক্ষাগুলি শুরু হওয়ার কথা রয়েছে। পরবর্তীকালে করোনা পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখে খুব শীঘ্রই নির্ঘণ্ট চূড়ান্ত করা হবে বলে পিএসসি সূত্রে খবর।
করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে গত সাড়ে তিন মাসে একাধিক পরীক্ষা বাতিল করেছে পাবলিক সার্ভিস কমিশন। নেওয়া হয়নি নির্ধারিত ইন্টারভিউও। বাকি থাকা পরীক্ষাগুলির মধ্যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস সার্ভিস, ডব্লুবিসিএসের মতো পরীক্ষাও রয়েছে, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা বিপুল। যেমন, বটানিস্ট পদে নিয়োগের সম্ভাব্য দিন স্থির হয়েছে ১৩ আগস্ট। ওই একইদিনের দ্বিতীয়ার্ধে হতে পারে হর্টিকালচারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের পরীক্ষা। ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষায় এবার ৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ছিল। আর শূন্যপদ ছিল ২ হাজারের বেশি। চলতি বছরের ২৫ জানুয়ারি ক্লার্কশিপের প্রিলির পরীক্ষা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, গত ১৪ জুন ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু, করোনার প্রকোপ ও লকডাউনের জেরে তা সম্ভব হয়ে ওঠেনি। ওই পরীক্ষার জন্য আগামী ২৭ সেপ্টেম্বরকে সম্ভাব্য দিন হিসেবে ধার্য করেছে পিএসসি। জানা গিয়েছে, পরীক্ষায় বসার যোগ্যতা অর্জনকারীদের তালিকা শীঘ্রই বের হতে পারে।
আবার মিসলেনিয়াস সার্ভিসে শূন্যপদ রয়েছে প্রায় দেড় হাজার। গত ৮ মার্চ মিসলেনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষা দেন লক্ষাধিক পরীক্ষার্থী। কিন্তু, লকডাউনের জেরে মেইন পরীক্ষা পিছিয়ে যায়। ওই পরীক্ষার সম্ভাব্য দিন দেওয়া হয়েছে আগামী বছরের ২১ ফেব্রুয়ারি। একইভাবে, চলতি বছরের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি। তার মেইন পরীক্ষা আগামী ১৯-২৬ ডিসেম্বর হতে পারে। আর আগামী বছরের ডব্লুবিসিএস প্রিলি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে ৭ ফেব্রুয়ারি।
তবে, লকডাউনে সবচেয়ে বড় যে পরীক্ষার উপর কোপ পড়েছে, সেটা হল আইসিডিএস কেন্দ্রের সুপারভাইজার নিয়োগের পরীক্ষা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সহায়িকা ও সম্প্রসারিকা হিসেবে যাঁরা কাজ করেন, তাঁরা সুপারভাইজার পদে উন্নীত হওয়ার জন্য পরীক্ষায় বসতেন এপ্রিল মাসে। ওই পরীক্ষার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে ১২ ও ১৩ সেপ্টেম্বর। এছাড়া সুপারভাইজার পদে সাধারণ পরীক্ষার্থীদের মেইন পরীক্ষার সম্ভাব্য দিন দেওয়া হয়েছে ১০ ও ১১ অক্টোবর। গোটা রাজ্যে সুপারভাইজার পদে সব মিলিয়ে ৫ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ডব্লিউবিসিএস জুডিশিয়ালের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য দিন হিসেবে ৫ সেপ্টেম্বরকে বেছে নিয়েছে পিএসসি।





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck