নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আয়োজিত বিরোধী বৈঠক থেকে বেরিয়ে রাহুল কি বললেন?

13th January 2020 ভারত
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আয়োজিত বিরোধী বৈঠক থেকে বেরিয়ে রাহুল কি বললেন?


নিউজ ডেস্কঃ দেশের অর্থনীতির অবস্থা সঙ্গীন। কী করে দেশে রোজগার বাড়বে, এই ব্যাপারে কোনও উত্তর নেই প্রধানমন্ত্রীর কাছেও।  তাই তারা নজর ঘোরাচ্ছেন। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আয়োজিত বিরোধী বৈঠক থেকে বেরিয়ে এ কথাই বললেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। বিজেপি ক্ষমতাসীন নয় এমন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক থেকে অনুরোধ করা হল, এনআরসি,এনপিআর-এর কাজ শুরু না করতে। 

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকে সোমবার বিরোধীদের বৈঠক বসল। উদ্দেশ্য ছিল, দেশের বর্তমান বর্তমান পরিস্থিতিতে কী ভাবে জোটবদ্ধ হয়ে লড়া যায় কেন্দ্রের বিরুদ্ধে, তা ঠিক করা।  বৈঠক শেষ করে কংগ্রেস সভানেত্রী সনিয়া বলেন, ‘নৈরাজ্যের রাজত্ব চলছে দেশে। প্রতিনিয়ত খাটো করা হচ্ছে সংবিধানকে। সাম্প্রদায়িকতার ভিত্তিতে মানুষে মানুষে বিভেদের রাজনীতি করছে শাসক দল’।

এ দিন নাম করেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন সনিয়া। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বিভ্রান্ত করছেন। তাঁদের নিজেদের কথায় কোনও সামঞ্জস্য নেই। বরং উস্কানিমূলক মন্তব্য বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে দমন পীড়ণ।’’ উচ্চশিক্ষা কেন্দ্রগুলিতে বারবার নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হওয়া নিয়েও মুখ খোলেন সনিয়া। তাঁর মতে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া, ইলাহাবাদে, জেএনইউ-তে হামলা করিয়েছে বিজেপিই। ‘দেশের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ বর্তমান সরকার’, বলছেন সনিয়া।

সমলোচনায় সরব হয়েছেন রাহুল গাঁধীও। চ্যালেঞ্জ ছোড়ার ভঙ্গিতে রাহুল বলছেন, ‘‘প্রধানমন্ত্রী  বেকারত্ব নিয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়গুলিতে যান’’। তাঁর দাবি, নরেন্দ্র মোদী সেই কাজ করতে সক্ষম হবেন না।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck