এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে

10th July 2020 9:43 am ভারত
এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে


পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত গ্যাংস্টার বিকাশ দুবে। আজ সকালে উজ্জয়িনী থেকে আনার পথে কানপুরের কাছে ভউতীতে কনভয়ে থাকা বিকাশের গাড়ি উল্টে যায়। উত্তরপ্রদেশের পুলিশ সূত্রে দাবি, গাড়ি উল্টে যাওয়ার পর বিকাশ এক এসটিএফ কর্মীর পিস্তল ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করে। পুলিশ ঘিরে ধরে তাকে। পুলিশ সূত্রে দাবি, বিকাশকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু বিকাশ গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় বিকাশ দুবের সঙ্গে পুলিশের সংঘর্ষ। পুলিশ সূত্রে দাবি, সংঘর্ষে গুরুতর জখম হয় বিকাশ। তার বুকে গুলি লাগে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয় তার। à¦†à¦œ সকাল সাড়ে ৬টা নাগাদ ওই সংঘর্ষের ঘটনা ঘটে। জখম হয়েছেন এসটিএফের ২ কর্মীও। à¦®à¦§à§à¦¯à¦ªà§à¦°à¦¦à§‡à¦¶à§‡à¦° উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে ধরা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল উত্তরপ্রদেশের ওই গ্যাংস্টার। বিকাশ ও তার দলবলের হাতে গত সপ্তাহে à§® পুলিশকর্মী নিহত হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। কিন্তু মন্দিরে পুজো দিতে গিয়ে ধরা পড়ে যায়। ইতিমধ্যেই বিকাশের à§« সঙ্গী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। বিকাশকে পুলিশের অভিযানের খবর পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে ২ পুলিশ অফিসার ।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck