করোনা এবার প্রান নিল এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার

14th July 2020 8:55 pm পশ্চিমবঙ্গ
করোনা এবার প্রান নিল এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার


করোনা প্রান নিল এবার এক প্রাথমিক শিক্ষিকার । লকডাউনের মধ্যেই বিয়ে হয়েছিল তাঁর । এক মাসের মধ্যেই মৃত্যু হয় সৌমি সাহা নামে ওই শিক্ষিকার । বেশ কিছু দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সৌমি। চিকিৎসার জন্য গত কয়েক দিন আগে চন্দননগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জ্বর ও শ্বাষকষ্টের জন্য তাঁকে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে গত শনিবার করোনা পডিটিভ রিপোর্ট আসে। এর পর তাঁকে করোনা চিকিৎসার জন্য শ্রীরামপুরের শ্রমজিবী হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা সম্ভব হয়নি। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ওই শিক্ষিকার মৃত্যু হয়।

থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দননগর মুন্সিপুকুর এলাকার বাসিন্দা বছর চৌত্রিশের এই শিক্ষিকা পোলবার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। গত ১৪ জুন চন্দনগরেরই যুবক প্রসূন ঘটকের সঙ্গে বিয়ে হয় তাঁর। প্রসূন কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন। বিয়ের জন্য সেই সময় মুম্বই থেকে গাড়িতে করে চন্দননগরে ফেরেন।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck