হাই মদ্রাসার শীর্ষে মেয়েরাই

17th July 2020 11:38 am পশ্চিমবঙ্গ
হাই মদ্রাসার শীর্ষে মেয়েরাই


কলকাতা: হাই মাদ্রাসার মেধা তালিকায় চমকে দিল ছাত্রীরা। মুর্শিদাবাদের জঙ্গিপুর মোনিরিয়া হাই মাদ্রাসার ছাত্রী নসিফা খাতুন (৭৭১) এবং মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী তামান্না ইয়াসমিন (৭৬৯) যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদেরই লালগোলা রহমতউল্লাহ হাই মাদ্রাসার ছাত্র শাহিদ আখতার (৭৬৭)। মাদ্রাসা যে শুধু মুসলিম ছাত্রছাত্রীদের জন্য, সেই প্রথাগত ধারণা ভেঙে ষষ্ঠ স্থান অধিকার করেছে বীরভূমের খণ্ডগ্রাম ডি এস হাই মাদ্রাসার ছাত্র জগন্নাথ দাস। মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছে মোট ১৩ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ হাই মাদ্রাসার পাশাপাশি আলিম এবং ফাজিল পরীক্ষার ফলও প্রকাশ করেছে। আলিমে প্রথম হয়েছে মুর্শিদাবাদের সুলতানপুর খুনিয়াপুকুর সিনিয়র মাদ্রাসার ছাত্র আসাদুল্লাহ আল গালিব (৮২৩)। ফাজিলে প্রথম স্থানে রয়েছে হুগলির ফুরফুরা ফতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র আবু বক্কর দালাল (৫৫৪)।
এবার হাই মাদ্রাসায় বসেছিল à§«à§§,১৩৬ জন পরীক্ষার্থী। সেখানে ছাত্রীদের সংখ্যাই à§©à§«,৪০১ জন। ছাত্রদের সংখ্যা à§§à§«,৭৩৫। পাশের হার গতবারের (৮৩.২০ শতাংশ) তুলনায় ২.৯৫ শতাংশ বেড়ে হয়েছে ৮৬.à§§à§« শতাংশ। আলিম এবং ফাজিলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল যথাক্রমে ৯,২৩৩ জন এবং ৪,০৮১ জন। দু’টি পরীক্ষাতেই পাশের হার বেড়েছে। আলিমে এ বছর পাশের হার ৮৮.৫৬ শতাংশ। গতবারের তুলনায় তা à§©.৬১ শতাংশ বেড়েছে। ফাজিলে পাশের হার ৮৯.৫৬ শতাংশ। গতবারের তুলনায় তা ২.০৬ শতাংশ বেশি। তবে মাধ্যমিকের ধারা মেনেই এই তিনটি পরীক্ষাতেও কলকাতার কোনও পরীক্ষার্থী মেধা তালিকায় নেই।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck