অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো করবেন মোদী

19th July 2020 12:54 pm ভারত
অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো করবেন মোদী


করোনা আবহে ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতির কারণে উপস্থিত থাকবেন হাতেগোনা কয়েকজন।  সূত্রের খবর, প্রধানমন্ত্রী আগামী ৫ অগাস্ট  অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন  এবং ভূমিপুজো করবেন। রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আমন্ত্রণে অযোধ্যায় এসে ভূমিপুজো অনুষ্ঠানের নেতৃত্ব করবেন তিনি।  সেইসঙ্গে শুরু হবে মন্দির নির্মাণের কাজ। অযোধ্যা ও রাম মন্দির এলাকায় এটা ইহবে প্রধানমন্ত্রীর প্রথম সফর। ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভূমিপুজোর জন্য ৩ বা ৫ অগাস্ট-এই দুটি দিনের প্রস্তাব দেওয়া হয়েছিল। গ্রহনক্ষত্রর অবস্থানের হিসেবনিকেশের পরিপ্রেক্ষিতে এই দুটি দিনের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভূমিপুজোর অনুষ্ঠানের তারিখ  নিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রাস্টের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck