অধ্যক্ষ-শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

29th July 2020 11:38 am পশ্চিমবঙ্গ
অধ্যক্ষ-শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি


কলকাতা: রাজ্যের সরকারি কলেজগুলির অধ্যক্ষ, শিক্ষক ও গ্রন্থাগারিক পদে নিয়োগের দায়িত্ব রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের হাতে। সেই দায়িত্বভার কলেজ সার্ভিস কমিশনের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছে শিক্ষা দপ্তর। তা নিয়েই উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ প্রার্থনা করে চিঠি দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সুজনবাবুর বক্তব্য, এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করার দায়িত্ব বহু বছর ধরে সাংবিধানিক সংস্থা হিসেবে পিএসসি’র হাতে দেওয়া ছিল। যেহেতু সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মরত এই পদাধিকারীরা শিক্ষা ও সংস্কৃতি জগতের নানা প্রশাসনিক কাজ সামলাবার দায়িত্ব পান, তাই এই নিয়োগ প্রক্রিয়া পিএসসি’ মতো সংস্থার হাতে ন্যস্ত ছিল। কিন্তু সম্প্রতি এই নিয়োগের ভার পিএসসি’র কাছ থেকে কেড়ে নিয়ে কলেজ সার্ভিস কমিশনের হাতে দিতে উচ্চশিক্ষা দপ্তর উদ্যোগী হয়েছে। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck