ভাটপাড়া পুরসভার পুরপ্রধান থাকাকালীন কয়েক কোটি টাকা আত্মসাৎ অর্জুন সিং এর

29th July 2020 12:06 pm পশ্চিমবঙ্গ
ভাটপাড়া পুরসভার পুরপ্রধান থাকাকালীন  কয়েক কোটি টাকা আত্মসাৎ  অর্জুন সিং এর


২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার পুরপ্রধান ছিলেন অর্জুন সিং। অভিযোগ, সেই সময় কিছু কাজের জন্য দু’টি সংস্থাকে বরাত পাইয়ে দেন তিনি। কাজ করার জন্য ২০১৭ সালে ওই সংস্থাকে পুরসভার তহবিল থেকে ৪ কোটি ৫২ লক্ষ ২০ হাজার টাকাও দেওয়া হয়। à§© কোটি ৩০ লক্ষ ১৪ হাজার টাকার হিসাব মেলেনি বলেই অভিযোগ। এছাড়াও অভিযোগ উঠছে, ইনফ্রা কনটিনেন্টাল ইঞ্জিনিয়ারিং নামে ওই সংস্থাটি আসলে অর্জুন সিংয়ের আত্মীয়দের। টাকা নিয়েও তারা কোনও কাজ করেনি বলে অভিযোগ। মঙ্গলবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভাটপাড়া থানায় এ বিষয়ে অভিযোগও দায়ের করেছেন পুরসভার প্রশাসক অরুণ বন্দ্যোপাধ্যায়।

ভাটপাড়ার তৃণমূলের আহ্বায়ক সোমনাথ শ্যাম বলেন, “এতদিন অডিট টলছিল। সেই অডিট থেকে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে। কো-অপারেটিভ ব্যাংকে প্রায় ২৫ কোটি টাকার দুর্নীতি রয়েছে। পুরসভায় খুব কম হলেও ১০০ কোটি টাকার দুর্নীতি রয়েছে।” বিজেপি সাংসদ অর্জুন সিং যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, “এ অনেক আগেকার কথা। আমি এখন সাংসদ হয়ে গিয়েছি। পুরসভায় অনেক তছরূপ ছিল। মানুষ তার জবাব দিয়ে দিয়েছে।” ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাংকে কোটি টাকার ঋণ দুর্নীতিতেও অভিযুক্ত অর্জুন সিং। নাম জড়িয়েছে তাঁর ভাইপোরও।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck