চলে গেলেন সোমেন মিত্র , জেনে নিন তাঁর জীবনী

30th July 2020 10:11 am পশ্চিমবঙ্গ
চলে গেলেন সোমেন মিত্র , জেনে নিন তাঁর জীবনী


১৯৪১ সালের ডিসেম্বরে শেষ দিনে বাংলাদেশের যশোর জেলায় জন্ম সোমেন্দ্রনাথ মিত্রের। ছোটোবেলা থেকেই কংগ্রেস আদর্শে বড় হয়েছেন তিনি। পরে পূর্ববঙ্গ থেকে পরিবারের সঙ্গে চলে আসেন কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন সোমেনবাবু । স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন । শিয়ালদা চত্বর তাঁকে চেনে 'ছোড়দা' নামেই । মহাজাতি সদনের উপরের ঘরে ছাত্র পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। তাঁর অনেক ইতিহাস ঘিরে রয়েছে মহাজাতি সদনকে। ব্যক্তিগত জীবনে শিয়ালদা এবং আমহার্স্ট স্ট্রিটের সঙ্গে বহু স্মৃতি ছিল সোমেন মিত্রের। তিনি বেশি বয়সে বিয়ে করেন শিখা মিত্রকে। 2011 সালে চৌরঙ্গী বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন শিখা মিত্র। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে 2014 সালে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন শিখা মিত্র। ওইবছরই তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন সোমেন জায়া শিখা। শিখাদেবীর এক পুত্র রোহন মিত্র বর্তমানে যুব কংগ্রেসের কলকাতা জেলার দায়িত্বপ্রাপ্ত।

অধুনালুপ্ত শিয়ালদা বিধানসভা কেন্দ্র থেকে 1972 সাল থেকে টানা 2006 সাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন সোমেন মিত্র। মাঝে একবার পরাজিত হন তিনি। 1992 সালে 24 ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে প্রদেশ কংগ্রেস সভাপতি হন সোমেন মিত্র। নব্বইয়ের দশকে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের লড়াইয়ের পরেই দল ছেড়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নির্বাচনে বিপর্যয়ের দায় নিয়ে 1998 সালে সোমেন মিত্রও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে 2008 সালে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস নামে একটি দল গঠন করেন তিনি। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস থেকে সোমেন মিত্রকে বেরিয়ে আসার জন্য বহুবার আবেদন জানান। পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সোমেন মিত্র। এরপর 2009 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সোমেন মিত্র। তবে পাঁচ বছর অতিবাহিত হতে না হতেই 2014 সালে লোকসভা নির্বাচনের আগে ফের কংগ্রেসে ফেরেন তিনি। কংগ্রেসে ফিরে গিয়ে সোমেন মিত্র উত্তর কলকাতা আসন থেকে ভোটে দাঁড়ান। কিন্তু তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন 'উত্তরের বাঘ' সোমেন মিত্র। তার প্রাপ্ত ভোট BJP-র রাহুল সিনহার থেকেও কমে গিয়েছিল। এরপর প্রায় দু-দশক পরে 2018 সালের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে মনোনীত হন তিনি।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck