প্রাথমিকে পড়াতে ডিপ্লোমায় ভর্তি শুরু

2nd August 2020 12:22 pm শিক্ষা
প্রাথমিকে পড়াতে ডিপ্লোমায় ভর্তি শুরু


কলকাতা: ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড কোর্সের ৪৫,৭০০ আসনে ১০ আগস্ট থেকে অনলাইন ভর্তি শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতার চাকরির জন্য ডিএলএডের শংসাপত্র আবশ্যিক। গতবার এই কোর্সের জন্য রাজ্যে প্রায় পাঁচ লক্ষ আবেদন জমা পড়েছিল। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
রাজ্যজুড়ে সরকারি এবং বেসরকারি মিলিয়ে ৬৪৯টি ডিএলএড কলেজ রয়েছে। তার মধ্যে সরকারি কলেজগুলিতে আসন সংখ্যা ৩ হাজার ৭০০। বাংলা মাধ্যমের আসন সব মিলিয়ে ৪৫ হাজার ২০০। এবারই প্রথম সাঁওতালি মাধ্যমের জন্য ৫০টি আসন সংরক্ষিত করা হয়েছে। এছাড়াও হিন্দি, নেপালি এবং উর্দুতে যথাক্রমে ৩০০, ১০০ এবং ৫০টি আসন সংরক্ষিত। আবেদনকারীদের অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
১০ আগস্ট থেকে www.wbbpe.org এবং http://wbbprimaryeducation.org-এই দু’টি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। সেই সংস্থার কেন্দ্রে গিয়ে আবেদন করলে প্রার্থীদের ইন্টারনেটের খরচ লাগবে না। রাজ্যজুড়ে এমন প্রায় ১৭ হাজার কেন্দ্র রয়েছে বলে মানিকবাবুর দাবি। তবে অ্যাপ্লিকেশন ফি কত রাখা হবে, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।
শুধু অনলাইন অ্যাডমিশন নয়, অনলাইনে ক্লাস শুরু করে দেওয়ার কথাও ভাবছে পর্ষদ। এর জন্য প্রার্থীদের কাছ থেকে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়া হয়েছে। তাতে গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। তাতে রেজিস্টার করে ঢুকলে পড়ুয়ার হাজিরা নথিবদ্ধ হয়ে যাবে। কিন্তু রাজ্যজুড়ে কী অনলাইন পড়াশোনার পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে? এই প্রশ্নের উত্তরে সভাপতি বলেন, ইন্টারনেট এখন সব জায়গাতেই রয়েছে বলে মনে হয়। আর উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের নিজের না হোক, বাড়ির কারও কাছে স্মার্টফোন রয়েছে ধরে নিচ্ছি। তবে পড়ুয়াদের বলা হবে, নিজের ফোন নম্বর না থাকলে তার নাগালে থাকবে, এমন কোনও নম্বর দেওয়ার জন্য। সূত্রের খবর, অনলাইন পঠন-পাঠন চালুর জন্য রাজারহাটে একটি স্টুডিও তৈরি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে শিক্ষকরা এসে একসঙ্গেই ৪৫ হাজার পড়ুয়ার ক্লাস নেবেন। তবে, রাজ্য সরকার যদি অফলাইন ক্লাসের উপর জোর দেয়, তাহলে অবশ্য সেই পরিকল্পনা বাতিল করতে হবে।
গতবার প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)-এ পাশ করা প্রায় দেড় হাজার প্রার্থী রয়েছেন, যাঁদের সেই সময় প্রশিক্ষণ ছিল না। তাই তাঁরা চাকরি পাননি। কিন্তু পরে তাঁরা ডিএলএড করেছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা দাবি করছেন, সরাসরি নিয়োগ দেওয়া হোক তাঁদের। কিন্তু পর্ষদ জানাচ্ছে, বিজ্ঞপ্তির সময় তাঁদের যে যোগ্যতা ছিল, সেটাই গ্রাহ্য হবে। তাঁদের অগ্রাধিকারের বিষয়ে সরকারের কোনও নির্দেশিকা নেই। সব ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও লকডাউনের জন্য এবারের টেট শেষ মুহূর্তে আটকে গিয়েছে বলে পর্ষদের দাবি। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে ডিএলএডের সঙ্গে বিএডকেও গ্রাহ্য করতে বলেছে শিক্ষক শিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই। সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক নয়, ন্যূনতম যোগ্যতা হবে গ্র্যাজুয়েশন।





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck