করোনা হল বিজেপি এর আর এক মুখ্যমন্ত্রীর

3rd August 2020 9:32 pm ভারত
করোনা হল বিজেপি এর আর এক মুখ্যমন্ত্রীর


করোনায় আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী  ইয়েদুরাপ্পা । মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের পর দ্বিতীয় কোনও মুখ্যমন্ত্রী কোভিডে আক্রান্ত হলেন।  কোভিডে আক্রান্ত হয়েছেন ইয়েদুরাপ্পার মেয়েও। তাঁর রিপোর্টও পজিটিভ এসেছে। বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। টুইটারে ইয়েদুরাপ্পা লেখেন, “আমার কোভিড ধরা পড়েছে। তবে আমি ঠিক আছি। চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি আমি।” তিনি আরও বলেন, “যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ, আপনারা নিভৃতবাসে যান। এবং অবশ্যই কোভিড টেস্ট করান।”

রবিবারই কোভিড পজিটিভ ধরা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। শাহ নিজেই টুইট করে তাঁর কোভিড পজিটিভের কথা জানিয়েছেন। অন্য দিকে, তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতও কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই দিনই উত্তরপ্রদেশে যোগীর এক মন্ত্রী কমল রানি বরুণ কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কোভিড ধরা পড়েছে উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্রদেব সিংহেরও।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck