আগামী বিধানসভা ভোটে ভালো ফল করতে হলে যুবদের অগ্রণী ভুমিকা নিতে হবে --- গুরুপদ

4th August 2020 8:32 pm পুরুলিয়া
আগামী বিধানসভা ভোটে ভালো ফল করতে হলে যুবদের অগ্রণী ভুমিকা নিতে হবে --- গুরুপদ


পুরুলিয়াঃ আজ পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষথেকে বাগমুন্ডিতে বাংলার যুব শক্তি কর্মসূচি অনুষ্ঠানে জেলার তৃণমূল সভাপতি মাননীয় গুরুপদ টুডু বক্তব্য রাখতে গিয়ে বলেন -"  বাংলার যুব শক্তি হবে দেশের চালিকা শক্তি । তাই আগামী বিধানসভা নির্বাচনে বাংলার যুবশক্তিকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে । ৩৪ বছরের বাম শাসনে যা হয় নি তা মমতা দিদির নেতৃতে ১০ বছরে তার থেকে অনেক বেশি উন্নয়ন করে দিখিয়েছে এই তৃণমূল সরকার । তাই উন্নয়ন এর সুযোগ সুবিধা সাধারন মানুষ পাচ্ছে তা প্রচারে যুবশক্তিকে এগিয়ে আসতে হবে "।

প্রসঙ্গত পুরুলিয়া জেলার তৃনমূলের নতুন সভাপতি গুরুপদ বাবু হওয়ার পর থেকেই তৃণমূল কর্মীদের মধ্যে নতুন ভাবে প্রানের সঞ্চার হয় । দলে দলে বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করা শুরু করে দিয়েছেন । এদিন ঝালদা ব্লকের ১৫০ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সৎ এবং পরোপকারী মানুষ হিসাবে আগেই সবার প্রিয় হয়ে উঠেছিলেন গুরুপদ বাবু , এবার সকলকে একত্রে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তৃনমূলের জয়ের ভিত তৈরি করে চলেছেন তিনি ।





Others News


blanck