হাওড়া জেলা তৃণমূলের কর্মী সভায় জনপ্রিয় নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়

5th August 2020 11:13 am পশ্চিমবঙ্গ
হাওড়া জেলা তৃণমূলের কর্মী সভায় জনপ্রিয় নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়


হাওড়াঃ হাওড়ার নতুন জেলা সভাপতি মাননীয় লক্ষ্মী রতন শুক্লা জেলার বিধায়ক ও সাংসদকে নিয়ে একটি বৈঠক এর আহ্বান করেন । হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় । এখানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী ও জনপ্রিয় তৃণমূল নেতা মাননীয় রাজীব বন্দ্যোপাধ্যায় । হাওড়া জেলাতে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বৃদ্ধি করতে তাঁর ভুমিকা বিশেষ গুরুত্বপূর্ণ । সেচ থেকে শ্রেণী অনগ্রসর হয়ে বর্তমানে বন দপ্তরের দায়িত্ব ভার তাঁর হাতে । মুখ্যমন্ত্রীর নেওয়া জনকল্যাণ মুলক কর্মসূচি গুলি জনসাধারণের মধ্যে পৌঁছে দিয়ে সকলের প্রিয় হয়ে উঠছেন তিনি । আগামী বিধানসভা নির্বাচনে জেলায় তৃণমূলের ভালো ফলাফল করার পেছনে যে তাঁর দক্ষতা ও সততা কাজ করবে তা অনস্বীকার্য ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck