আশাকর্মী, সিভিকদের বেতনবৃদ্ধি, হকারদের অনুদান

25th September 2020 5:55 pm পশ্চিমবঙ্গ
 আশাকর্মী, সিভিকদের বেতনবৃদ্ধি, হকারদের অনুদান


 কলকাতা: করোনা আবহে তীব্র হচ্ছে আর্থিক সঙ্কট। তা সত্ত্বেও পুজোর আগে মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুজো উপহার পেলেন আশাকর্মী, সিভিক ভলান্টিয়াররা। তাঁদের এক হাজার টাকা করে বেতনবৃদ্ধির ঘোষণা করলেন মমতা। ফলে এখন থেকে সাড়ে পাঁচ হাজার টাকা করে মাসিক বেতন পাবেন আশাকর্মীরা। সিভিকরা পাবেন ন’হাজার টাকা। বঞ্চিত হননি করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া হকাররাও। ৮১ হাজার হকারকে এককালীন দু’হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার। দুঃস্থ পুরোহিতদের ভাতার বিষয়টিও এদিন মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ৩ লক্ষ টাকা স্বাস্থ্যবিমার আওতায় আনা হয়েছে।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে বিদ্যাসাগরের জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। যার চেয়ারম্যান হবেন জেলাশাসক। চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে সাগরদিঘিতে ৫ মেগাওয়াটের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পেও। এটি তৈরিতে খরচ হবে ২২ কোটি টাকা। এক লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এছাড়া মহেশতলার টাউনশিপ এবং ফিল্মসিটির কাজও দ্রুত শেষ করতে বলা হয়েছে। এদিকে, আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নেবেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এদিনের বৈঠকে তাঁর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck