ডিসেম্বর থেকে কলেজের শিক্ষাবর্ষ শুরু

28th September 2020 6:15 pm শিক্ষা
ডিসেম্বর থেকে কলেজের শিক্ষাবর্ষ শুরু


ইউজিসি গাইডলাইন দিয়ে জানিয়েছিল, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ২০২০-২১ শিক্ষাবর্ষ ১ নভেম্বর থেকে শুরু হোক। কিন্তু এ রাজ্যে তা ডিসেম্বরের আগে সম্ভব নয় বলে রবিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এ দিন উপাচার্যরা শিক্ষাবর্ষ শুরুর বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন। তার পরে শিক্ষামন্ত্রী জানান, নভেম্বর বাংলার উৎসবের মাস। তাই ডিসেম্বরের আগে রাজ্যে শিক্ষাবর্ষ শুরুর সম্ভাবনা কম।   শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বাংলার সবচেয়ে বড় উৎসবের বিষয়টি মাথায় রাখেনি ইউজিসি। রাজ্যে ডিসেম্বরের আগে শিক্ষাবর্ষ চালুর সম্ভাবনা কম। সে ক্ষেত্রে পরিস্থিতি বিচার করে শিক্ষাবর্ষ এক মাস পিছিয়ে শুরু করার প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে। তিনি অনুমোদন দিলে, নভেম্বর থেকে শিক্ষাবর্ষ শুরুর কী কী সমস্যা, তা উল্লেখ করে ইউজিসিকে বিষয়টি লিখিত ভাবে জানাব।’’

এ দিনের বৈঠকে প্রথমে ঠিক হয়েছিল, যেহেতু অক্টোবরের মধ্যে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, তাই ২ নভেম্বর থেকে স্নাতকের ক্লাস শুরু হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত অনলাইনেই ক্লাস হবে। ইউজিসি গাইডলাইনে ১ নভেম্বর ক্লাস শুরু করে অনলাইন অথবা অফলাইন, দুই মাধ্যমেই পঠনপাঠন চালুর কথা বলা হয়েছে। এ রাজ্যে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়াই যেহেতু ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে, তাই স্নাতকোত্তরের ক্লাস  নভেম্বরের  শেষ বা ডিসেম্বরের গোড়া থেকে ক্লাস শুরু হবে। কিন্তু সূত্রের খবর, মূল বৈঠকের পরে কলকাতার বাইরের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশ্ন তোলেন, পুজোর মাসে পড়ুয়ারা ক্লাস করতে চাইবে কি না। সে ক্ষেত্রে ডিসেম্বরের আগে ক্লাস শুরু করা সম্ভব হবে না বলেই ঠিক হয়।





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck