মাদ্রাসায় বেআইনি নিয়োগ বন্ধ করতে কড়া রাজ্য, জারি হল বিশেষ নির্দেশিকা

23rd January 2020 পশ্চিমবঙ্গ
মাদ্রাসায় বেআইনি নিয়োগ বন্ধ করতে কড়া রাজ্য, জারি হল বিশেষ নির্দেশিকা


কলকাতা: সরকারি আর্থিক সাহায্যে চলা বেশ কিছু মাদ্রাসায় বেআইনিভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বন্ধ করতে কড়া ব্যবস্থা নিল রাজ্য সরকার। বুধবার মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা পুরোপুরি লঙ্ঘন করে বেশ কিছু মাদ্রাসায় বেআইনি ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে। এই ধরনের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি অবিলম্বে সল্টলেকের বিকাশভবনে মাদ্রাসা ডাইরেক্টরেটে পাঠানোর জন্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর (ডিআই) ও অতিরিক্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের (এডিআই) নির্দেশ দিয়েছে দপ্তর। ইতিমধ্যে বেআইনি নিয়োগ অনুমোদনের জন্য ওই সব মাদ্রাসা ডিআই এবং এডিআই অফিসে নথিপত্র পাঠিয়েছে। আগামী দিনে আরও এরকম নিয়োগ সংক্রান্ত নথিপত্র ডিআই-এডিআই অফিসগুলিতে আসতে পারে বলে জানানো হয়েছে। মাদ্রাসা ডাইরেক্টরেটের নির্দেশিকায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এব্যাপারে কোনও ব্যবস্থা না নেওয়া হলে তা সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার শামিল হবে, এটা যেন মনে রাখা হয়।
বেশ কয়েক বছর ধরে আইনি লড়াই চলার পর ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট রায়ে জানিয়ে দেয়, এই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমেই করা যাবে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের কয়েকটি জেলার বেশ কিছু সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা সক্রিয় হয়ে উঠে নিজেরাই দ্রুত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেয়।
এই নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে হইচই শুরু হওয়ার পর মাদ্রাসা ডাইরেক্টরেট বিশেষ নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছে, এমন কয়েকটি মাদ্রাসার নামও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ওই মাদ্রাসাগুলি সহ আরও কিছু মাদ্রাসা সুপ্রিম কোর্টের রায়ের পর নিজেদের স্বার্থে নিয়োগ করছে। আত্মীয়স্বজনদেরও নিয়োগ করা হচ্ছে। নির্দেশিকায় বলা হয়েছে, মাদ্রাসা দপ্তরের নজরে এসেছে যে, নিয়োগ করার দুই-তিন বছর পর ডিআই-এডিআই অফিসে নিয়োগ সংক্রান্ত নথি পাঠানো হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে, পিছনের তারিখ দিয়ে নথি তৈরি করে খারাপ উদ্দেশ্য নিয়ে নিয়োগ করা হচ্ছে।
এদিকে সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় বেআইনি নিয়োগের পিছনে মোটা টাকার খেলা হয়েছে। শাসকদলের মদতপুষ্টরা এতে জড়িত বলে তাঁর অভিযোগ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck