বিজেপির অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ ধৃত বিজেপি কর্মী

9th October 2020 7:12 am পশ্চিমবঙ্গ
বিজেপির অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ ধৃত বিজেপি কর্মী


কলকাতা: বৃহস্পতিবার হাওড়া ময়দানে বিজেপির মিছিল থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র সমেত এক যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। হাওড়া পুলিস কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বলবিন্দর সিং। সে পাঞ্জাবের বাসিন্দা। কিন্তু এখন থাকে বারাকপুরের ভাটপাড়া এলাকায় এক প্রভাবশালী বিজেপি নেতার শেল্টারে। বলবিন্দরের হেফাজত থেকে আটক হওয়া নাইন এমএম পিস্তলটির লাইসেন্সও বাজেয়াপ্ত করেছে পুলিস। লাইসেন্সটি ইস্যু করেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরির প্রশাসন। এই লাইসেন্স ও অস্ত্রটি কেবলমাত্র ওই এলাকার মধ্যেই বৈধ। তার বাইরে অবৈধ বলেই গণ্য হয়। তাই পুলিস জানার চেষ্টা করছে, পাঞ্জাবের বলবিন্দর রাজৌরির অস্ত্র ও লাইসেন্স নিয়ে এখানে কী মতলবে এসে রয়েছে। আসলে কীর করে সে। পুলিস জানিয়েছে, বলবিন্দর স্থানীয় এক বিজেপি নেতার প্রাইভেট বডিগার্ড বা ব্যক্তিগত দেহরক্ষী।
এই ঘটনায় রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। এমন সন্দেহ গভীর হওয়ার কারণ, ‘জাল নথি’ ব্যবহার করে প্রচুর আগ্নেয়াস্ত্র সংগ্রহের এক বিরাট চক্রের হদিশ পেয়েছে বারাকপুর পুলিস কমিশনারেট। পুলিস জানিয়েছে, এতে এক প্রভাবশালী বিজেপি নেতার নাম জড়িয়ে রয়েছে। তদন্তে নেমে পুলিস দেখছে, মোটা টাকা দিয়ে অথবা রাজনৈতিক সখ্যের সূত্রে এই জালিয়াতি করা হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের মাধ্যমে। পুলিসের কাছে খবর, ‘প্রকারান্তরে অবৈধ’ ওইসব লাইসেন্স ও অস্ত্র একাধিক সিকিউরিটি এজেন্সি এবং প্রাইভেট বডিগার্ডের হস্তগত হয়েছে। বছর খানেক ধরে বারাকপুর পুলিস কমিশনারেট এর তদন্ত করছে। শুধু ওই নেতা একা অভিযুক্ত নন, তাঁর অনুগামী আরও অনেকের বিরুদ্ধে একই অভিযোগে পুলিসি তদন্ত জারি রয়েছে। হাওড়া পুলিস কমিশনারেট বলবিন্দরের ব্যাপারে তদন্ত শুরু করেছে বারাকপুর পুলিস কমিশনারেটের সাহায্য নিয়ে। গোটা বিষয়টি পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং মণিপুর ও নাগাল্যান্ড প্রশাসনের মাধ্যমে ভেরিফাই করে দেখবে তারা।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck