নিটে ৭২০-তে ৭২০ পেয়ে দেশে প্রথম ওডিসার শোয়েব আফতাব

17th October 2020 9:01 am ভারত
নিটে ৭২০-তে ৭২০ পেয়ে দেশে প্রথম ওডিসার শোয়েব আফতাব


সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় (NEET 2020) ইতিহাস গড়লেন ওডিসার শোয়েব আফতাব। পেলেন ৭২০-তে ৭২০। প্রথম পরীক্ষার্থী হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন শোয়েব। ওডিসা থেকে তিনিই প্রথম নিটে শীর্ষ স্থানাধিকারী হলেন।            

রৌরকেল্লার ব্যবসায়ী পরিবারের সন্তান শোয়েব আফতাব। পরিবারে তিনিই প্রথম ডাক্তারি নিয়ে পড়াশুনো করতে চলেছেন। শোয়েব অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর বাবা ব্যবসায় ধাক্কা খান। কোটায় গিয়ে কীভাবে মেডিক্যালের প্রবেশিকার জন্য পড়াশুনো চালাবেন, সে নিয়ে অনিশ্চিত ছিলেন। চায়ের ব্যবসা ছেড়ে নির্মাণ ব্যবস্থা শুরু করেন তাঁর বাবা। শোয়েবের কথায়, ''বাবার নির্মাণ ব্যবসা ভালো চলতে শুরু করে। তারপরই ভর্তি হই কোটায়। সেখানে মা-বোনও ছিলেন। উৎসাহিত বাড়িয়েছেন ওরা। মনোযোগ দিয়ে পড়াশুনো করতে পেরেছি।'' শোয়েবের সঙ্গে দেখা করে অভিনন্দন জানান লোকসভার স্পিকার ওম বিড়লা।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck