যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে সুযোগ পাচ্ছেন না, আক্ষেপ পার্থর

26th January 2020 পশ্চিমবঙ্গ
যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে সুযোগ পাচ্ছেন না, আক্ষেপ পার্থর


খড়্গপুর: যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে সুযোগ পাচ্ছেন না। শনিবার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা বলে আক্ষেপ করলেন। তিনি বলেন, আমরা যাঁরা জিন্দাবাদ জিন্দাবাদ করি, তাঁদের একটা অভ্যাস আছে, মামা, ভাই, ভাইপো সবাইকে ডি গ্রুপে ঢুকিয়ে দাও। ফলে যাঁরা বিপন্ন মানুষ তাঁরা যোগ্যতা থাকলেও সুযোগ পান না।
মন্ত্রী বলেন, এদিন যখন সবং আসছিলাম। তখন রাস্তায় একটা জায়গায় চা খেতে দাঁড়িয়ে ছিলাম। সেখানে একটি মেয়ে ও ছেলে এগিয়ে আসে আমাকে কিছু বলার জন্য। আলাপ চারিতায় জানতে পারলাম, মেয়েটি এমএ পাশ। পিএসসি পরীক্ষা দিতে এসেছে। মেয়েটি বলল, অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। তিনি বলেন, মেয়েটির মা বৃদ্ধা। দুই ভাই সোনার কাজ করতে মহারাষ্ট্র চলে গিয়েছে। স্বামী সামান্য কিছু রোজগার করে। তাই দিয়ে কোনও রকমে সংসার চলে। দেখে আমার খুব খারাপ লাগল। আমি মেয়েটিকে আমার ওএসের নম্বর দিয়ে বলেছি, আজ, রবিবার থেকে তুমি ঘাটাল শিক্ষা দপ্তরে অস্থায়ী এডুকেশনাল সুপার ভাইজারের কাজ করবে।
পার্থবাবু বলেন, আগের সরকার পড়াশোনার পাশাপাশি ক্যাডার তৈরি করে গিয়েছে। সকালে স্কুল কর, আর বিকেলে পার্টি কর। আমাদের সরকার বলছে, শুধু শিক্ষাটাই দেখ। আগের মতো ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ার ট্র্যাডিশনটা এখনও চলছে। এটা বদল আনতে হবে। অভিভাবকরাও আমাদের কাছে আসেন। অনেক কথা বলেন। পড়াশোনার দিকটাও দেখতে বলেন। এদিন তিনি শিক্ষকদের উদ্দেশ করে বলেন, আপনারা দিতে একটু দেরি হলে দুঃখ পান। তেমনই ঠিকমতো ক্লাস না হলে অভিভাবক, ছাত্র ছাত্রীদেরও দুঃখ হয়। এদিকটাও আপনাদের দেখতে হবে। অতিথি শিক্ষকও দাও, শিক্ষকও দাও। এটা থামবে কোথায়। এই দু’টোর মধ্যে সমন্বয় দরকার।
পার্থবাবু বলেন, আমাদের লক্ষ্য সবাইকে শিক্ষার ছায়ায় আনতে হবে। মিড ডে মিলে ডিম দেওয়ার কথা। কিন্তু, সেই ডিম বাড়ি চলে যাচ্ছে। এটা দেখতে হবে। ছাত্র ছাত্রীরা পায় কি না সেটা দেখতে হবে। তিনি বলেন, শুধু বলা হচ্ছে শিক্ষক দাও। কিন্তু, প্রাথমিকে চারজন ছাত্রের জন্য দশজন শিক্ষক কেন। সেটাও তো দেখতে হবে।
তিনি এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সদস্য দিলীপ ঘোষের নাম না করে বলেন, ঘোষ নামাবলি প্রতিদিন চলছে। কিছু একটা বলতে হবে। এবার সরস্বতী পুজোর সময় একটাই পার্থনা করব ‘ওদের জ্ঞান দাও, বুদ্ধি দাও। মানুষ যাতে এক সঙ্গে থাকতে পারে। ’ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যসভার সদস্য মানস ভুঁইয়া, বিধায়ক গীতারানি ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck