১৬ জন পদ্মভূষণ ও ১১৮ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন এবছর তালিকায়

26th January 2020 ভারত
 ১৬ জন পদ্মভূষণ ও ১১৮ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন এবছর তালিকায়


পদ্মপ্রাপকদের নাম ঘোষণা করল সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষিত তালিকায় সাতজন পদ্মবিভূষণ, ১৬ জন পদ্মভূষণ ও ১১৮ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন। তিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নাণ্ডেজ, সুষমা স্বরাজ ও অরুণ জেটলিকে এবার মরণোত্তর পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন। গত বছরই এই তিন বিজেপি নেতা প্রয়াত হন। এছাড়াও যাঁরা পদ্মবিভূষণ পেয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন লন্ডন ওলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার তথা রাজ্যসভার সদস্য মেরি কম ও মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ। পদ্ম প্রাপকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বহু অসাধারণ ব্যক্তি এবার এই সম্মান পাচ্ছেন।
দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ প্রাপকের তালিকায় উল্লেখযোগ্য নাম রিও ওলিপিক্সে রুপোর পদকয়ী ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জামির প্রমুখ। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করকে মরণোত্তর পদ্মভূষণ খেতাব দেওয়া হয়েছে। দেশের তৃতীয় সর্বোচ্চ খেতাব পেয়েছেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তী ও চুন্নুলাল মিশ্র।
এবার পদ্মশ্রী খেতাব পেয়েছেন ১১৮ জন। এদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক করণ জোহর, প্রযোজক একতা কাপুর, সঙ্গীত শিল্পী আদনান স্বামী। সম্মান পাওয়ার খবরে উচ্ছসিত কঙ্গনা বলেছেন, এই স্বীকৃতির জন্য দেশকে ধন্যবাদ। যাঁরা স্বপ্ন দেখার সাহস দেখেন, সেইসব মহিলাদের আমি এই সম্মান উৎসর্গ করছি। পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন সুরেশ ওয়াদকরও। ক্রিকেটার জাহির খান, মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল, শ্যুটার জিতু রাইকে এবার পদ্মশ্রী খেতাব দেওয়া হয়েছে। পুরুষ হকি দলের প্রাক্তন অধিনায়ক এম পি গণেশ ও মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ওইনাম বেমবেম প্রমুখ। সমাজে উল্লেখযোগ্য অবদান রাখার বহু অপরিচিত এবার পদ্মশ্রী পেয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য রোগীদের বিনামূল্যে খাবার বিতরণ করা জগদীশলাল আহুজা, ২৫ হাজার দাবিহীন মরদেহের অন্ত্যেষ্টি করা মহম্মদ শরিফ, হাতির চিকিৎসক কুশলকুঁওয়ার শর্মা, গাছের এনসাইক্লোপেডিয়া তুলসী গৌড়, অরুণাচলের আঙ্কল মুসা, ভয়েস অব ভোপাল আব্দুল জব্বার, মুসলিম ভজন গায়ক মুন্না মাস্টার প্রমুখ। পশ্চিমবঙ্গের সাহিত্যিক কাজি মাসুম আখতার, চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক অরুণোদয় মণ্ডল, শিল্পী মনিলাল নাগ পদ্মশ্রী পেয়েছেন।
এদিন সেনা মেডেলও দেওয়া হয়েছে। ১৯ জন আধিকারিক পেয়েছেন পরম বিশিষ্ট সেবা মেডেল, ছ’জন পেয়েছেন শৌর্য চক্র।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck