পিএসসি জানাল কয়েকটি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি

31st October 2020 11:17 am শিক্ষা
পিএসসি জানাল কয়েকটি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি


কলকাতা: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ডব্লুবিসিএস (মেইন), মিসলেনিয়াস সার্ভিস এবং অডিট অ্যাকাউন্টস সার্ভিসের চূড়ান্ত পরীক্ষা আগামী বছর নেওয়া হবে। আইসিডিএস কর্মীদের থেকে সুপারভাইজার নিয়োগের পরীক্ষার তারিখ আগামী বছর দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির জন্য পিএসসি-র প্রায় সব চাকরির পরীক্ষা স্থগিত রয়েছে। অক্টোবর মাসে শুধু জুডিসিয়াল সার্ভিসের প্রাথমিক পরীক্ষা নিয়েছে পিএসি।
পিএসসি ইতিমধ্যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডব্লুবিসিএস-এর প্রাথমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। চূড়ান্ত পরীক্ষায় বসার যোগ্যতা অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা প্রথমে সেপ্টেম্বরে নেওয়ার জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পরিবহণ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক না-হওয়া, বিশেষ করে শহরতলির ট্রেন চলাচল বন্ধ থাকায় সেপ্টেম্বরে সব পরীক্ষা স্থগিত রাখা হয়। সম্প্রতি ক্লার্কশিপ পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ৬ ডিসেম্বর ওই পরীক্ষা নেওয়ার কথা। নতুন প্রার্থীদের থেকে আইসিডিএস কেন্দ্রের সুপারভাইজার নিয়োগের চূড়ান্ত পরীক্ষা ১২-à§§à§© ডিসেম্বর হওয়ার কথা। এই দু’টি পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা অনেক। কিন্তু ট্রেন চলাচল ডিসেম্বরে স্বাভাবিক হবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। তাই ওইসব পরীক্ষা হওয়া নিয়ে বিভিন্ন মহলে সংশয় আছে। তবে ডব্লবিসিএস মেইন পরীক্ষা এপ্রিলে, অডিট সার্ভিস ফেব্রুয়ারি-মার্চ ও মিসলেনিয়াস চূড়ান্ত পরীক্ষার তারিখ ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে। আইসিডিএস কর্মীদের থেকে সুপারভাইজার নিয়োগের পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে হবে। নভেম্বরের শেষদিক থেকে পিএসসি-র কিছু চাকরির লিখিত পরীক্ষার সম্ভাব্য সূচি ঘোষণা করা হয়েছে। তবে, এই পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কম। 





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck