শিক্ষক নিয়োগ সংক্রান্ত পাঁচ গুরুত্বপূর্ণ প্রশ্নের তথ্য পেশের নির্দেশ এসএসসিকে

28th January 2020 পশ্চিমবঙ্গ
শিক্ষক নিয়োগ সংক্রান্ত পাঁচ গুরুত্বপূর্ণ প্রশ্নের তথ্য পেশের নির্দেশ এসএসসিকে


কলকাতা: প্রায় ৪০ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা স্কুল সার্ভিস কমিশনের প্রতি পাঁচটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ জারি করলেন। ২০১৪ থেকে বিচারাধীন এই মামলায় কমিশনের বিরুদ্ধে অভিযোগ, ‘কম্বাইনড মেরিট লিস্ট’ অনুযায়ী প্রার্থীদের চাকরি দেওয়া হয়নি। মানা হয়নি এনসিটিই গাইডলাইন ও হাইকোর্টের নির্দেশ।
নথির পরিমাণ যতই বিপুল হোক, কমিশনকে ৬ ফেব্রুয়ারির মধ্যে তা পেশ করতে বলা হয়েছে। নির্দেশগুলি যথাক্রমে-১. ওই চাকরির বিজ্ঞাপন প্রকাশের সময় সব বিষয় মিলিয়ে মোট কত শূন্য শিক্ষকপদ ছিল? ২. ২০০০ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে মোট বিষয়ভিত্তিক প্রকৃত শূন্যপদ কত ছিল? ৩. পার্সোনালিটি টেস্টে উত্তীর্ণ সব প্রার্থীর মেধা তালিকা কী ছিল? ৪. চূড়ান্ত এবং প্রকৃত প্যানেল কী ছিল? যা দেখে আদালত বুঝতে পারবে যে, ঠিক কাদের নিয়োগ করা হয়েছিল? ৫. যাদের নিয়োগ করা হয়েছিল, তাদের মেধা অনুযায়ী ক্রমতালিকা কী ছিল? বিষয়গত, এলাকাগত, মিডিয়াম অব ইন্সট্রাকশন-ওয়াইজ বা ভাষাগত, সংরক্ষণগত এবং লিঙ্গভিত্তিক বিভাগে। ইংরেজি, ভূগোল এবং বাংলা ভাষার শিক্ষক হিসেবে। প্রার্থীদের কারা পাশ এবং কারা অনার্স উত্তীর্ণ ছিলেন, সেই তথ্যও পেশ করতে হবে। ৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
মামলাকারীদের তরফে অন্যমত আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্ট তানিয়া ঘোষের মামলায় স্পষ্ট জানিয়েছিল, চাকরির পরীক্ষায় সফলদের মধ্যে থেকে আগে বিএড উত্তীর্ণদের নিয়ে প্যানেল বানিয়ে নিয়োগ করতে হবে। যদি তারপরেও শূন্যপদ থাকে, তাহলে বিএড ডিগ্রিহীনদের নিয়োগ করার কথা কমিশন বিবেচনা করবে। কিন্তু, সেই নির্দেশ বা ফর্মূলা সম্পর্কিত নিয়োগ প্রক্রিয়ায় মানা হয়নি।
এই প্রেক্ষাপটে আদালত জানিয়েছে, সওয়াল-জবাব অনুযায়ী কয়েকটি প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্তে আসা প্রয়োজন। সেগুলি যথাক্রমে- এক) যাঁদের নিয়োগ করা হয়েছিল এবং ‘ওয়েটিং লিস্ট’-এ রাখা হয়েছিল, তাঁদের বিস্তৃত ‘কম্বাইনড মেরিট লিস্ট’ এবং ‘ফাইনাল লিস্ট’ ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ, দু’টি তালিকা প্রকাশিত হয়ে থাকার কথা। প্রথমটি কম্বাইনড মেরিট লিস্ট। দ্বিতীয় তালিকা অনুযায়ী প্যানেলে ছিলেন ৫৪ হাজার প্রার্থী। সেখান থেকেই ৩৬,১৪০ জনকে নিয়োগ করা হয়েছিল। এই তথ্যের সত্যতা। দুই) বিজ্ঞাপন প্রকাশের সময় আপাতদৃষ্টিতে (provisional) মোট শূন্যপদ কত ছিল? নিয়োগ নির্দেশ জারির সময় বিষয়ভিত্তিক চূড়ান্ত শূন্যপদ কত ছিল? তিন) তানিয়া ঘোষ মামলায় বজায় থাকা রায় এই নিয়োগ প্রক্রিয়ায় অনুসৃত হয়েছিল কি না?





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck