মেয়ের মুখেভাত আর করা হল না জওয়ান সুবোধের

14th November 2020 11:10 am পশ্চিমবঙ্গ
মেয়ের মুখেভাত আর করা হল না জওয়ান সুবোধের


News: আর তো মাত্র ক’টা দিন। ডিসেম্বরে মেয়ের অন্নপ্রাশন। ছুটির জন্য দরখাস্তও করে রেখেছিলেন। বাড়ি এসে সমস্ত আয়োজন নিজের হাতেই সারবেন। সেই আয়োজন আর করে উঠতে পারলেন না নদীয়ার তেহট্ট থানার রঘুনাথপুর গ্রামের যুবক সুবোধ ঘোষ (২৪)। মেয়ের মুখে ভাতের আগে ‘ছুটি’ নিয়ে বাড়ি ফিরবেন ঠিকই। কিন্তু কফিনবন্দি হয়ে! শুক্রবার দুপুরে কাশ্মীরে পাকিস্তান সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে যান সুবোধ। বিকেলে তাঁর শহিদ হওয়ার খবর পৌঁছয় বাড়িতে। দীপাবলির আগেই ঘোর অন্ধকার নেমে আসে গোটা গ্রামে!  
গ্রামবাসীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন সুবোধ। গত জুলাই মাসে ৪০ দিনের ছুটি কাটিয়ে কাজে যোগ দেন। তাঁর পোস্টিং ছিল কাশ্মীরে। এদিন বিকেলে তাঁর স্ত্রী অনিন্দিতার কাছে একটি ফোন আসে। ওপ্রান্ত থেকে বলা হয়, পাকিস্তান সেনার গুলিতে শহিদ হয়েছেন সুবোধ। খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে এলাকায়। বাড়িতে ভিড় উপচে পড়ে প্রতিবেশীদের। 
রঘুনাথপুরের বাসিন্দা গৌরাঙ্গ ঘোষ ও  à¦¬à¦¾à¦¸à¦¨à§à¦¤à§€ ঘোষের  à¦à¦•মাত্র  à¦›à§‡à¦²à§‡ সুবোধ। ২০১৬  à¦¸à¦¾à¦²à§‡à¦° অক্টোবর মাসে সেনাবাহিনীতে যোগ দেন। ট্রেনিং শেষে তাঁর পোস্টিং হয় পাঞ্জাবে। সেখান  à¦¥à§‡à¦•ে বদলি হয়ে যান কাশ্মীরে। গত বছর নভেম্বর মাসে তাঁর বিয়ে হয় অনিন্দিতার সঙ্গে। এদিন তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বাসন্তীদেবী শুধু কেঁদেই চলেছেন। চোখের জল মুছতে মুছতে তিনি বলছিলেন, ‘বৃহস্পতিবার রাত নটা নাগাদ ফোন করে আমাদের খোঁজ-খবর নিচ্ছিল ছেলেটা। আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার কী বলল, তাও জানতে চাইল। এদিন সকাল থেকে বারবার ফোন করেছিলাম ওকে। রিং হয়ে গেলেও কেউ তোলেনি। পরে সুইচ অফ হয়ে যায়।’ পরে চারটে নাগাদ কাশ্মীর থেকে একজন মেজর ফোন করেন।  à¦¤à¦¿à¦¨à¦¿à¦‡ অনিন্দিতাকে দুঃসংবাদটা দেন। বাসন্তীদেবীর কথায়, ‘আমি বউমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছেলে হারানোর খবর শুনি।’ 
গৌরাঙ্গবাবুদের আগে টালির ছাউনির ছোট্ট একটা ঘর ছিল। সুবোধ চাকরি পাওয়ার সেটি দোতালার পাকা বাড়ি হয়। সামান্য কিছু কাজ এখনও বাকি। তার আগেই সব শেষ। অনিন্দিতা বলছিলেন, বৃহস্পতিবার রাতে ফোন করে আমার সঙ্গেও  à¦…নেক কথা বলেছিল। মেয়েকে সোয়েটার কিনে দিতে বলেছিল।’





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck