টেট এর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবী

14th November 2020 11:18 am শিক্ষা
টেট এর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবী


News: প্রাথমিকের টেট-এ আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় চাইছেন পার্শ্বশিক্ষকরা। বিগত টেটগুলিতে পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ রেখেছিল রাজ্য সরকার। অর্থাৎ টেট পাশ করলে স্থায়ী চাকরি পাওয়া নিশ্চিত পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে। তবে, পার্শ্বশিক্ষকদের অধিকাংশেরই দাবি, বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় না দিলে, এই সংরক্ষণ কোনও কাজে আসবে না। বর্তমানে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে ৪০ বছর। এর ফলে ২০১৭ সালে যখন আবেদন নেওয়া হয়েছিল, তখন বহু পার্শ্বশিক্ষকই তাতে অংশ নিতে পারেননি। আবার তখন নির্ধারিত বয়স সীমার মধ্যে থাকলেও বর্তমানে চল্লিশ পেরিয়েছেন বহু পার্শ্বশিক্ষকই। এদিকে সরকার ঠিক করেছে, আগে যাঁরা টেট-এর জন্য আবেদন করেছিলেন, সেই পরীক্ষা না হওয়ায় নতুন করে ওই প্রার্থীদের আর আবেদন করতে হবে না। খোদ মুখ্যমন্ত্রীও তা জানিয়েছেন। তবে, নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ওই সময়ের বয়স ধরা হবে, নাকি বর্তমানের বয়স, তা নিয়ে ধন্ধ রয়েছে পার্শ্বশিক্ষকদের মধ্যে। তাই তাঁদের দাবি, এবারের জন্য অন্তত বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হোক। না হলে যাঁদের জন্য সংরক্ষণ, তাঁরাই সুযোগ পাবেন না। পার্শ্বশিক্ষক নেতা অভিজিৎ ভৌমিক বলেন, গতবার বয়সসীমার মধ্যে ছিলেন, কিন্তু এখন তা পেরিয়ে গিয়েছেন, এমন শিক্ষকের সংখ্যা রাজ্যজুড়ে ১০ হাজারের কম হবে না। তাই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন, পার্শ্বশিক্ষকদের যদি প্রকৃতপক্ষেই সুযোগ দিতে হয়, তাহলে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া আবশ্যিক।





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck