৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কেরলে

30th January 2020 ভারত
৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কেরলে


‌সাধারণতন্ত্র দিবসে কলকাতায় গড়ে তোলা হয়েছে ১১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। এ দিনেই কলকাতাকে ছাপিয়ে ইতিহাস গড়ল বাম শাসিত কেরল। সেখানে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে গড়ে তোলা হয়েছে ৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। তাতে অংশগ্রহণ করেছেন কেরলের ৭০ লক্ষ মানুষ। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে এদিন ইতিহাসের অন্যতম দীর্ঘ মানববন্ধন তৈরি হল কেরলে। 
একেবারে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত এই মানববন্ধন গড়ে তোলা হয়েছিল। কেরলের কাসড়গড় থেকে শুরু করে সোজা কালিয়াক্কাভিলাই পর্যন্ত। সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ‘‌আজকে কেরল থেকে শুরু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী মানববন্ধন গ্রেট ওয়ালে রূপান্তরিত হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন ধর্মনিরপেক্ষতার জন্য একটা বড় বিপদ। সবার আগে কেরল পুরো দেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সিএএ, এনআরসি এবং এনপিআর আমাদের মাটিতে কার্যকর হবে না।’‌





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck