সরকারি ছুটির তালিকায় জুড়ল বিরসা মুন্ডার জন্মদিন

23rd November 2020 5:24 pm পশ্চিমবঙ্গ
সরকারি ছুটির তালিকায় জুড়ল বিরসা মুন্ডার জন্মদিন


News: বিরসা মু্ন্ডার জন্মদিনও এবার রাজ্যের সরকারি ছুটির তালিকায় ৷ বাঁকুড়ার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আগামী বছরের সরকারি ছুটির তালিকায় যুক্ত হবে ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন ৷ সাঁওতাল বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডার সম্মানেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন বাঁকুড়ার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রবীন্দ্রনাথের জন্মদিনে রাজ্যে ছুটি রয়েছে, নেতাজীর জন্মদিনে ছুটি রয়েছে, আম্বেদকরের জন্মদিনে রয়েছে, গুরু নানকের জন্মদিনে ছুটি হয়, ইদের ছুটি হয়, করণ পুজোর ছুটি হয়, দুর্গা পুজোয় ছুটি থাকে, এবার থেকে বিরসা মুন্ডার জন্মদিনেও রাজ্যে থাকবে সরকারি ছুটি ৷’ একইসঙ্গে তিনি এও জানান, এবছরও রাজ্য সরকার ১৫ নভেম্বর ছুটি দিয়েছিল তবে পরবর্তী বছরের ক্যালেন্ডার থেকে তা অর্ন্তভুক্ত করা হল ৷

এই মুহূর্তে আদিবাসী কৃষক বিদ্রোহের নেতা বিরসা মুন্ডাকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ বিতর্কের সূত্রপাত সম্প্রতি অমিত শাহের জেলা সফরের সময় ৷ তৃণমূলের দাবি, বিরসা মুন্ডার মূর্তি দাবি করে অমিত শাহ মালা দেন এক আদিবাসী শিকারীর মূর্তিতে ৷ স্থানীয় কিছু মানুষের দাবি উদ্ধৃত করেই তৃণমূল এই কথা প্রকাশ্যে এনেছে বলে জানানো হয় ৷ এদিন বাঁকুডা়র সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানকার মানুষ বলছে এটা বিরসা মুন্ডার মূর্তি নয় ওটা শিকারির মূর্তি ৷ সে যাক শিকারিকেও আমরা সম্মান করি ৷’

 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck