রাজুর কু- কথার পাল্টা জবাব দিলেন গুরুপদ টুডু

26th November 2020 6:20 pm পুরুলিয়া
রাজুর কু- কথার পাল্টা জবাব দিলেন গুরুপদ টুডু


News:  মন্ত্রী সন্ধ্যারানি টুডু’র খাসতালুকে দাঁড়িয়ে ফের বেলাগাম  BJP র  রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। পুলিশকে দিয়ে জুতো চাটানোর হুমকি দিলেন তিনি। আক্রমণ করলেন শাসকদলকেও।  বুধবার পুরুলিয়ার (Purulia) মানবাজারে মহামিছিলের পর হাসপাতাল মোড় থেকে শাসকদলের সঙ্গে পুলিশকেও তুলোধনা করেন রাজু বন্দ্যোপাধ্যায়। বলেন, “এক শ্রেণির পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছেন। তাঁদের আর থানায় রেখে কী লাভ! তাঁদের থানা থেকে তুলে জুতো চাটা করাব। যত কেস দেবে দাও। এক লক্ষ ৮০ হাজার মিথ্যা মামলা দিয়েছ। আর ছ’মাস পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সমস্ত মামলা প্রত্যাহার করা হবে।” শোলে সিনেমার ডায়লগ অনুকরণ করে ওই বিজেপি নেতা বলেন, “পুলিশ আর গুন্ডা তেরা কেয়া হোগা কালিয়া? যারা ভাবছে লুঠ করে ভোট
করবে তাঁদের বলছি দিদির পুলিশ নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে।”

বুধবার মানবাজারের ইন্দকুড়ি থেকে মিছিল শুরু করে বিজেপি। শেষ হয় হাসপাতাল মোড়ে। এই মিছিলের স্লোগানই ছিল ‘পরিবর্তনের লক্ষ্যে মহামিছিল’। আসলে গত লোকসভা ভোটে একমাত্র মানবাজার বিধানসভাতেই বিজেপি লিড নিতে পারেনি। তাই পুরুলিয়া জেলা বিজেপি এবার বিধানসভা ভোটে মানবাজারকে ‘পাখির চোখ’ করেছে। এদিনের মহামিছিলে রাজ্য সহ–সভাপতি রাজু বন্দ্যেপাধ্যায় ছাড়াও ছিলেন দলের রাজ্যের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ও জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা।

এই মহামিছিল নিয়ে পালটা দিয়েছেন মানবাজার এলাকার বাসিন্দা, পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা–সংস্কৃতি–তথ্য–ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু। তিনি বলেন, “মানবাজার তৃণমূলের গড়। এখানকার মানুষজন ঘাস ফুল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বোঝেন না। ফলে বাইরে থেকে লোক নিয়ে এসে কু’কথা বলে কিছু লাভ হবে না। সাধারণ মানুষ সবই জানেন, সবই দেখছেন।”

 





Others News

পুরুলিয়ার কাশীপুর বিধানসভার তৃণমূলের বিশাল সভা

পুরুলিয়ার কাশীপুর বিধানসভার তৃণমূলের বিশাল সভা


News; পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গুরুপদ টুডু মহাশয় এর চেষ্টায় তৃণমূল যে হারানো জনসমর্থন ফিরে পেয়েছে তা এদিন মুখ্যমন্ত্রী বিহিন à¦•াশীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে ঐতিহাসিক জনসভায় বিশাল জনসমাবেশ দেখে বোঝা যায় । এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র , রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু , জেলা সভাপতি গুরুপদ টুডু সহ আরও অনেকে । এই সভায় গুরুপদ বাবু ঘোষণা করেন একুশে বাংলায় মমতাই থাকবেন । এর পূর্বে মমতার সভায় বহু মানুষের সমাগন হয়েছিল । মানুষ আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন । 


blanck