নেতা হতে জেলে যাওয়ার পরামর্শ দিলীপের

1st February 2020 পশ্চিমবঙ্গ
নেতা হতে জেলে যাওয়ার পরামর্শ দিলীপের


বারাকপুর: যে জেলে যাবে না, সে কোনও দিনই নেতা হবে না। ওরা যদি না ধরে, আপনি এমন কিছু করুন, যাতে ওরা ধরে নিয়ে যায়। ত঩বেই লোকে আপনাকে নেতা মানবে। বৃহস্পতিবার সকালে বারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাটে চা চক্রে এসে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এমন বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজনীতিটা এমনি হয় না, ঠান্ডা ঠান্ডায়। ২ কোটি ৩৩ লক্ষ মানুষ আমাদের ভোট দিয়েছেন। কারণ আমরা লড়ছি, মার খাচ্ছি, মারা যাচ্ছি। পশ্চিমবাংলায় যে লড়বে না, তার জন্য রাজনীতি নয়। তার জন্য ভোট নয়। এখন যদি কেউ মনে করেন, গন্ডগোল হচ্ছে, ভাল লাগছে না। তিনি বাড়িতে বসে থাকুন। ২০২১ সালে আমাদের সরকার আসবে। তখন বাড়ি থেকে বের হবেন।
এদিন মঙ্গল পাণ্ডে পার্কের চা চক্রে উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং, বারাকপুর জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্র, দলের নেতা মণীশ শুক্লা সহ অনেকে। বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কোনও মন নেই, এর থেকে কোনও জন্তু-জানোয়াকে পদ দিলেও ভালো মানসিকতার লোক পাওয়া যেত বলে মন্তব্য করেন। এদিন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপবাবু বলেন, সে তো উনি ভালো বুঝতে পারছেন, ওনাকে বাড়ি ঢুকিয়ে দিয়েছি। আর বের হতে পারেন না। লোকসভা ভোটে যে ধাক্কা খেয়েছেন, সেটা সামলান আগে। এসব ডায়ালগবাজি দেওয়ার আগে শিক্ষা ব্যবস্থা যে ডুবে গেল, সেটা সামলান। প্রশ্নপত্র বিক্রি করে টাকা নেওয়া হচ্ছে, টেট পরীক্ষার আগে টাকা নেওয়া হচ্ছে। পুরো শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গিয়েছে।
অন্যদিকে, বনগাঁয় মুখ্যমন্ত্রীর প্রস্তুতি বৈঠক শেষ করে সাংবাদিকদের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, দিলীপ ঘোষ পাগল। পাগলা গারদ থেকে বেরিয়ে অপ্রাসঙ্গিক কথা বলছেন। কোনও সৌজন্যমূলক কথা বলছেন না। প্রয়োজনে তাঁকে আটকে পাগলা গারদে ঢোকাতে হবে। তিনি বলছেন, গুলি করে মেরে দাও। শুভবুদ্ধিসম্পন্ন কোনও নেতানেত্রী এই কথা বলতে পারেন না।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck