আপার প্রাইমারির নিয়োগের দাবীতে তুমুল আন্দোলন কলকাতার পথে

2nd December 2020 8:24 pm শিক্ষা
আপার প্রাইমারির নিয়োগের দাবীতে তুমুল আন্দোলন কলকাতার পথে


News: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে সল্টলেকে এসএসসি ভবনের সামনে রাতভর অবস্থান বিক্ষোভ চাকরি প্রার্থীদের। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন অছিলায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করছে রাজ্য সরকার। চাকরির দাবিতে ফের পথে উচ্চ প্রাথমিকে শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা। রাতভর অবস্থান বিক্ষোভ। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক পদে অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে। এই দাবিতে সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ, করুণাময়ী মোড়ের কাছে মিছিল আটকায় পুলিশ। জনা পঞ্চাশেক চাকরিপ্রার্থীকে আটক করা হয়। প্রতিবাদে সল্টলেক এসএসসি ভবনের সামনে রাতে অবস্থান-বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ২০১৪ সালে উচ্চ প্রাথবুধবার বিকেলে আন্দোলনকারীদের বিকাশ ভবনে কথা বলেন শিক্ষামন্ত্রী। কিন্তু তারপরেও মিলল না রফা সূত্র। মিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ২০১৫ সালে নেওয়া হয় পরীক্ষা। ২০১৬ সালে সেই পরীক্ষার ফলও বেরিয়েছে। কিন্তু অভিযোগ, রাজ্য সরকার বিভিন্ন বাহানায় নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করছে। মামলা বিচারাধীন বলে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কবে মিলবে নিয়োগপত্র? আদৌ কি মিলবে? উত্তর অজানা।





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck