করোনাকে ‘রাজ্যের বিপর্যয়’ বলে ঘোষণা কেরলের

4th February 2020 ভারত
করোনাকে ‘রাজ্যের বিপর্যয়’ বলে ঘোষণা কেরলের


বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। রবিবার আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে এই মারণরোগে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১। বর্তমানে বিশ্বে ১৭ হাজার ২০৫ জন এই ভাইরাসে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার ৭০০ জন আক্রান্তের সংখ্যা বেড়েছে। অন্যান্য দেশের পাশাপাশি ধীরে ধীরে ভারতেও থাবা বসাচ্ছে করোনা। সোমবার কেরলে ফের এই মারণ ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। এই নিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে মোট তিনজনের শরীরে সংক্রমণ ছড়াল। তিনজনই চীনের এই মহামারীর কেন্দ্র হুবেই প্রদেশের উহান থেকে ফিরেছেন। তৃতীয় জনও উহান বিশ্ববিদ্যালয়ের ডাক্তারির ছাত্র। গত সপ্তাহেই দেশের প্রথম করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গিয়েছিল কেরলে। তবে দেশের অন্য কোনও রাজ্যে এখনও পর্যন্ত এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর আসেনি।
এদিন কেরল বিধানসভায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, কাসারগোডে কানহানগড় জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ওই মেডিক্যাল পড়ুয়াকে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার পর্যন্ত ১০৪ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে তিনজনের দেহে ভাইরাসের অস্তিত্ব পেয়েছেন চিকিৎসকরা। এর আগে কেরলের ত্রিশূর এবং আলাপুঝা জেলায় উহান থেকে ফেরা দুই ছাত্রের দেহেও করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। চীন এবং অন্যান্য করোনা আক্রান্ত দেশ থেকে ফেরা ১ হাজার ৯৯৯ জনকে কেরলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। যার মধ্যে ৭৫ জন রয়েছেন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। রবিবার রাতের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী বাকি ১ হাজার ৯২৪ জনকে বাড়িতে সকলের থেকে আলাদা করে রাখা হয়েছে। আগামী ২৮ দিন তাঁদের বাড়ি থেকে বেরনো বা কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। উল্লেখ্য, চীন বাদে বিশ্বের প্রায় ২৫টি দেশে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। চীনের বাইরে রোগীদের সংখ্যাও প্রায় ২০০ ছুঁইছুঁই।
করোনা নিয়ে সতর্কতার জেরে ১৪ দিনের জন্য আমেরিকায় চীন ঘুরে আসা পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। হুবেই থেকে আগত মার্কিন নাগরিকদের জন্য ১৪ দিন আলাদা থাকার ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে। যা গত ৫০ বছরে এই প্রথম। বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেছেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনয়িং। তিনি আরও বলেন, ‘মার্কিন সরকার চীনকে এব্যাপারে কোনও সাহায্য করছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেনি।’ অন্যদিকে, এতদিন পাকিস্তানে করোনা ভাইরাসের কোনও উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা ছিল না। তাই উহান থেকে পাক পড়ুয়াদের ফেরানো হবে না বলে জানিয়ে দিয়েছিলেন সেদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। গত à§©à§§ জানুয়ারি থেকে চীনের বিমান অবতরণে নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান। গতকাল এই ভাইরাস পরীক্ষার জন্য বেজিং থেকে বিশেষ মেডিক্যাল কিট এসে পৌঁছয় ইসলামাবাদে। তারপর দু’টি চীনা বিমানকে অবতরণের অনুমতি দেয় পাকিস্তান সরকার। এদিন চীনের উরুমকি থেকে দু’টি বিমানে প্রায় ১০০ জন পাক নাগরিক দেশে ফিরে এসেছেন। বিমানবন্দরে তাঁদের বিশেষ পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী জাফর মির্জা।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck