শিক্ষকদের ধর্না বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের সায়

7th February 2020 পশ্চিমবঙ্গ
শিক্ষকদের ধর্না বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের সায়


কলকাতা: প্রথমে না বললেও গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের ধর্না বিক্ষোভের কর্মসূচি মেনে নিল রাজ্য প্রশাসন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেই সূত্রে সম্পর্কিত মামলার নিষ্পত্তি করে বলেছেন, এমন কর্মসূচী সম্পর্কে স্বাভাবিক পুলিসি শর্ত বজায় থাকবে।
রানাঘাট ওবিআর বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন ও অন্যান্যদের তরফে আইনজীবী অনিন্দ্য বসু জানান, কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষিত ও স্নাতক শিক্ষকদের যে বেতনক্রম, তা এখানেও চালু করার জন্য তাঁরা লাগাতার দাবি করছেন। সেইসঙ্গে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম কার্যকর করার দাবিও তাঁরা করেছেন। কিন্তু, প্রশাসনিক সাড়া না পেয়ে তাঁরা শান্তিপূর্ণ ধর্না বিক্ষোভে বসার জন্য ১৮ জানুয়ারি প্রশাসনকে চিঠি দেন। ৫ থেকে ১৬ ফেব্রুয়ারি কর্মসূচি চলবে বলে চিঠিতে জানানো হয়েছিল। কিন্তু, সাড়া না পেয়ে মামলা করা হয়।
শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী সপ্তাংশু বসু আদালতকে জানান, মামলা দায়ের হতে ৩০ জানুয়ারি প্রশাসন জানায়, সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলার কারণে ওই আবেদন অনুমোদন করা যাবে না। তিনি জানান, ওই একটিমাত্র কারণে প্রশাসন অনুমতি দিতে অপারগ দেখে ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি ধর্না কর্মসূচির সময়কাল বদলানো হয়। অর্থাৎ, বইমেলা মিটে যাওয়ার পর মামলাকারীরা ধর্নায় বসতে চাইছেন।
জবাবে রাজ্যের তরফে জানানো হয়, যে বিষয় নিয়ে মামলাকারীরা বিক্ষোভ দেখাতে চাইছেন, সেটি বিচারাধীন। এমনকী আদালত অবমাননার মামলাও ঝুলছে। তা সত্ত্বেও পরিবর্তিত তারিখে ওই কর্মসূচি হলে প্রশাসনের আপত্তি নেই। এই বক্তব্যেই সিলমোহর দিয়েছে আদালত।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck