চোখের আলো নামে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রীর

5th January 2021 10:58 am পশ্চিমবঙ্গ
চোখের আলো নামে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রীর


কলকাতা: রাজ্যজুড়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন আগেই, এবার নবজাতক থেকে বয়স্ক, সকলের চোখের চিকিৎসার জন্য ‘চোখের আলো’ নামে প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘর থেকে ওই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এটি পাঁচ বছর ধরে চলবে। এই প্রকল্পের অধীনে বয়স্কদের ছানি অপারেশন করা হবে। এই প্রকল্পের প্রধান লক্ষ্য, নবজাতক থেকে বৃদ্ধ সকলের চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করা। এই প্রকল্পের আওতায় পাঁচ বছরে ২০ লক্ষ মানুষের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। দরকারে তাঁদের ফ্রি চশমাও করে দেওয়া হবে। à§® লক্ষ ২৫ হাজার চশমা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন।
এদিন এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা হবে। প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়া হবে। সেই সংখ্যা ধরা হয়েছে প্রায় চার লক্ষ। এমনকী অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও যেসব শিশুরা যায়, তাঁদের চোখ পরীক্ষা করে দেখা হবে, কারও চোখে কোনওরকম সমস্যা আছে কি না। ৩০০’র বেশি চোখের সার্জেন, প্রায় ৪০০ অপ্টোমেট্রির মেডিকেল টেকনোলজিস্টরা এই কাজে যুক্ত থাকবেন। প্রথম পর্যায়ে আজ à§« জানুয়ারি থেকে রাজ্যের ১২০০টি গ্রাম পঞ্চায়েত এবং শহরের ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্প চালু হবে। পরে সমস্ত শহরকেই এর আওতায় আনা হবে। এই উদ্যোগে ৬৩টি স্বেচ্ছাসেবী সংস্থা শামিল হবে। ২০২৫ সালের মধ্যে সকলের চোখ পরীক্ষা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্য। এই প্রকল্পের মাধ্যমে চক্ষু চিকিৎসায় নতুন আলোর দিশা দেখাতে চান মুখ্যমন্ত্রী। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck