মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র

10th February 2020 পশ্চিমবঙ্গ
 মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র


২০২১ বিধানসভা ভোটের আগে আজ সোমবার দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সোমবারের বাজেটে বেশ কিছু জনমুখী প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী। পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বিশেষভাবে নজর দেন তিনি। আজ অর্থমন্ত্রী ঘোষণা করেন, ‘‌গত আট বছরে ১২টি থেকে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ায় এখন রাজ্যে বিশ্ববিদ্যালয়ের মোট সংখ্যা হয়েছে ৪২টি। আগামী দু’বছরে রাজ্যে আরও তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। আগামী অর্থবর্ষে এজন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’ অর্থমন্ত্রী জানিয়েছেন,‌ ‘‌আদিবাসীদের জন্য ঝাড়গ্রামে তৈরি হবে বিশেষ বিরসা মুণ্ডা বিশ্ববিদ্যালয়। তফসিলি জাতি অধ্যূষিত এলাকার জন্য তৈরি করা হবে আম্বেদকর বিশ্ববিদ্যালয়। এছাড়াও অন্যান্য অনগ্রসর জাতির উন্নয়নের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা করছে রাজ্য সরকার। রাজ্যস্তরে প্রথম সারির আমলা তৈরির লক্ষ্যে তিনটি সিভিল সার্ভিস ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে। সেখানে সরকারি আমলাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কলকাতা, শিলিগুড়ি এবং দুর্গাপুরে এই ইনস্টিটিউটগুলি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এগুলির নাম দেওয়া হচ্ছে ‘মহাত্মা গান্ধী’, ‘জয় হিন্দ’ এবং ‘আজাদ’। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১২ কোটি টাকা। রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck