স্কুল কলেজ কবে খুলবে তা নিয়ে কি জানালেন শিক্ষামন্ত্রী দেখুন

17th January 2021 6:43 pm শিক্ষা
স্কুল কলেজ কবে খুলবে তা নিয়ে কি জানালেন শিক্ষামন্ত্রী দেখুন


News: শিক্ষাঙ্গনগুলি খোলার ক্ষেত্রে সংক্রমণই যে এখন শিক্ষা দফতরের বড় মাথাব্যথ্যা তা বুঝিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘‘শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের দিকটাও আমাদের দেখতে হবে। কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পঠনপাঠন চালাতে হবে। তাই আমরা প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছি।’’ এ দিন তিনি বলেন,  ‘‘সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্যানিটাইজেশনের কাজ চলছে। স্কুল বন্ধ থাকলেও, আমরা পঠনপাঠন বন্ধ করিনি। অনলাইন ক্লাস, ফোন, টিভি মারফত পঠনপাঠন চলছে। পরীক্ষাও হচ্ছে। তার পর সব দিক বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে।’’ পার্থর কথায়, ‘‘স্কুল কলেজ খুললেই হবে না। ছাত্রছাত্রীরা যাতে আক্রান্ত না হয়, সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যেই অনেক রাজ্যে স্কুল খোলা হয়েছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে।’’   কোভিড-১৯ মহামারির জেরে দেশের সঙ্গে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। সেগুলি খোলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা দফতর। রবিবার তৃণমূল ভবনে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অলচিকি ভাষায় স্কুল চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেই স্কুলের জন্য অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগের কাজ আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে।’’

পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও জানান, টেটের যে সমস্ত পরীক্ষা এখনও বাকি রয়ে গিয়েছে, তাও এ মাসের ৩১ তারিখের মধ্যে হয়ে যাবে।





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck