রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী পদ থেকে ইস্তফা

23rd January 2021 11:10 am পশ্চিমবঙ্গ
 রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী পদ থেকে ইস্তফা


কলকাতা: সকালে রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। যদিও তাতে ‘পদ্ধতিগত ত্রুটি’ রয়েছে বলে উল্লেখ করে রাজীবকে ‘অপসারণ’ করার কথা জানা গিয়েছে নবান্ন থেকে। আর বিকেলে দল থেকে বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করে তৃণমূল। ফলে শুক্রবার দিনভর রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে রইল বাংলার রাজনীতি। অপসারণ এবং বহিষ্কারের এই পর্বের মাঝেই এদিন তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস এবং কালনার বিজেপি নেতা নিউটন মজুমদার।
রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরেই। বিভিন্ন সময়ে বেসুরো হতেও দেখা গিয়েছিল। এমনকী, গত শনিবার ‘ফেসবুক লাইভ’-এ রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলাতেও ধরা পড়েছিল অন্য সুর। আর তার থেকেই রাজনৈতিক মহলে রাজীবকে ঘিরে নানা প্রশ্ন উঠে যায়। কিন্তু শুক্রবার সকালে দেখা গেল, তাঁকে নিয়ে চলা জল্পনার অবসান করলেন রাজীব স্বয়ং। ইস্তফা দিলেন মন্ত্রিসভা থেকে। ফেসবুকে ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। ইস্তফাপত্র পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকারের হাতেও ইস্তফাপত্র তুলে দিয়ে আসেন। কিন্তু তিনি বিধায়ক বা দলীয় পদে ইস্তফা দেননি। তবে রাজ্যপাল বিবৃতি দিয়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাজীব বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে। বন দপ্তর দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck