শিক্ষক নিয়োগে অনিয়ম, কমিশনের রিপোর্ট তলব

14th February 2020 পশ্চিমবঙ্গ
  শিক্ষক নিয়োগে অনিয়ম, কমিশনের রিপোর্ট তলব


কলকাতা: নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে ওবিসি তালিকায় মামলাকারীর নীচে থাকা প্রার্থীরা চাকরি পেয়ে গিয়েছেন। তিনি চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। প্রাথমিক দৃষ্টিতে এই অভিযোগের সারবত্তা আছে বলে মনে করায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করেন। উল্লেখ্য, অন্তত ২০ জন প্রার্থী একই অভিযোগ নিয়ে হাইকোর্টে এসেছেন। সকলের ক্ষেত্রেই আদালত এদিন একই নির্দেশ দিয়েছে।
ওবিসি তালিকায় ভূগোলের শিক্ষক পদপ্রার্থী হিসেবে নাম রয়েছে সৌরভ কর্মকারের। তাঁর আইনজীবী ফিরদৌস শামিম আদালতকে জানান, ওই তালিকায় সৌরভের নীচে নাম থাকা বেশ কয়েকজনকে জেনারেল ক্যাটিগরির তালিকাতেও রাখা হয়েছিল। কিন্তু, কোনও অজ্ঞাত কারণে সেই প্রার্থীদের জেনারেল ক্যাটিগরির প্রার্থী হিসেবে চাকরি দেওয়া হয়েছে। যা সংরক্ষণ নীতির বিরোধী বলে তিনি দাবি করেন। সেইসূত্রে আদালত ছ’ সপ্তাহের মধ্যে এই প্রসঙ্গে কমিশনকে রিপোর্ট দাখিল করতে বলেছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck