প্রশ্ন ফাঁস রুখতে সাত জেলার ৪৩ ব্লকে বন্ধ ইন্টারনেট

18th February 2020 পশ্চিমবঙ্গ
প্রশ্ন ফাঁস রুখতে সাত জেলার ৪৩ ব্লকে বন্ধ ইন্টারনেট


আজ, মঙ্গলবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র রয়েছে, এমন সাতটি জেলার ৪৩টি ব্লকে পরীক্ষার শুরু থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস রুখতেই এই পদক্ষেপ। এই জেলাগুলি হল দুই দিনাজপুর, বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং কোচবিহার। যে ব্লকগুলিতে নেট পরিষেবা বন্ধ থাকবে, তার মধ্যে কালিয়াচক, গাজোল, কালচিনি ইত্যাদি রয়েছে। তবে বাকি অন্যান্য স্পর্শকাতর কেন্দ্রগুলির উপরও নজরদারি থাকবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন।
গত বছর মাধ্যমিকের প্রথমদিন থেকেই পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপে প্রশ্ন বেরিয়ে গিয়েছিল। যা নিয়ে চরম বিতর্ক হয়। পরিস্থিতি সামাল দিতে শেষবেলায় স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। তাতে প্রশ্ন বেরিয়ে যাওয়ার প্রবণতা আটকানো গিয়েছিল। উল্লেখ্য, গতবার উচ্চ মাধ্যমিকের সময়েও নেট পরিষেবা বন্ধ রেখে সাফল্য এসেছিল। তাই এবার গোড়া থেকেই মাধ্যমিকে সেই পদক্ষেপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। তাছাড়া প্রশ্নপত্রের প্যাকেট খোলা নিয়েও সতর্ক পর্ষদ। আগে প্রধান শিক্ষকের ঘরে এই প্যাকেট খুলে কোন ঘরে কতগুলি প্রশ্নপত্র যাবে, তা বাছাই করা হতো। সেই পদ্ধতি বাতিল করা হয়েছে। কল্যাণময়বাবু বলেন, প্রশ্নপত্র প্রত্যেক ভেনুতে সাড়ে ১০টায় পৌঁছে যাবে। কোনও প্যাকেট প্রধান শিক্ষকের ঘরে খোলা হবে না। সরাসরি পরীক্ষার হলে পড়ুয়াদের সামনেই তা খোলা হবে। পরীক্ষার্থীদের উদ্দেশে পর্ষদের স্পষ্ট বার্তা, পরীক্ষার হলে কোনও রকম মোবাইল, স্মার্ট ঘড়ি কিংবা ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার সময় স্বচ্ছ বোর্ড ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। কল্যাণময়বাবু জানিয়েছেন, কোনও পরীক্ষার্থীকে মোবাইল সহ ধরা হলে, তার পরীক্ষা বাতিল হয়ে যাবে। শিক্ষকরাও মোবাইল এবং স্মার্ট ফোন নিয়ে স্কুলে প্রবেশ করতে পারবেন না।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck