উত্তরপ্রদেশে মিলল সোনার খনির সন্ধান

21st February 2020 ভারত
উত্তরপ্রদেশে  মিলল সোনার খনির সন্ধান


উত্তরপ্রদেশে মিলল সোনার খনির সন্ধান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সোনার সন্ধানে খনন কার্য চালানো হচ্ছিল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিভিন্ন এলাকায়। সম্প্রতি সেখানকার দুটি জায়গার মাটির তলায় টন টন সোনার তালের সন্ধান পাওয়া গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও উত্তরপ্রদেশ সরকারের ভূতত্ত্ব ও খনি দপ্তর এই খনন কার্য চালাচ্ছিল। 
বৃহস্পতিবার এবিষয়ে সোনভদ্র জেলার খনি সংক্রান্ত বিভাগের আধিকারিক কে কে রাই বলেন, ‘সোনভদ্র জেলার সোনাপাহাড়ি এবং হারদি এলাকায় দুটি সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে পাওয়া রিপোর্ট অনুযায়ী, সোনাপাহাড়িতে ২ হাজার ৭০০ মিলিয়ন টন ও হারদি এলাকায় ৬৫০ মিলিয়ন সোনা রয়েছে। বর্তমানে সরকারের পক্ষ থেকে ওই সোনার খনিদুটি মাইনিংয়ের জন্য লিজে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। খুব তাড়াতাড়ি ই–টেন্ডার জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।’





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck