তালিবানদের সাথে ক্রিকেট খেলে দেশে ফিরে তালিবানদের প্রশংসা করলেন শিক্ষক তমাল

24th August 2021 7:13 pm বিশ্ব
তালিবানদের সাথে ক্রিকেট খেলে দেশে ফিরে তালিবানদের প্রশংসা করলেন শিক্ষক তমাল


News: বছর পঁয়ত্রিশের যুবক তমালবাবু পেশায় শিক্ষক। চলতি বছরের মার্চে তিনি কাবুল পাড়ি দিয়েছিলেন। সেখানে একটি স্কুলে বিজ্ঞান পড়াতেন তিনি। শুরু থেকে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু কয়েকদিন আগে তিনি টের পান যে দ্রুত পরিস্থিতি বদলে যাচ্ছে। স্থানীয় লোকজন তমালবাবুকে তখনই দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন। ততদিনে টিভিতে কাবুলের পরিস্থিতি সংক্রান্ত নানা খবর দেখে উদ্বেগ বাড়ছিল পরিবারের সদস্যদের। তিনি জানান, বাড়ির লোকেরা দুশ্চিন্তায় পড়ে যাওয়ায় তিনি ১৪ আগস্ট তাঁর চাকরিতে ইস্তফা দেন। ১৫ তারিখ স্কুল থেকে ফেরার পথে অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হন। রাস্তায় তখন অসংখ্য মানুষের হুড়োহুড়ি। ৫০০ মিটার রাস্তা যেতে সময় লাগে প্রায় দু’ঘণ্টা। তিনি আরও বলেন, যে রেসিডেন্সিতে আমরা থাকি, সেখানেই এর মধ্যে একদিন অস্ত্র হাতে হাজির হয় কয়েকজন তালিবান। আমি ছাড়াও সেখানে ছিলেন কয়েকজন ভারতীয় এবং জিম্বাবোয়ে থেকে আসা শিক্ষক। তারা এসে  কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। প্রাণহানির কোনও আশঙ্কা নেই বলে আমাদের আশ্বস্ত করা হয়। আমাদের ভয় করছিল। কিন্তু তালিবান যোদ্ধারা ভরসা দিচ্ছিল। তারা আমাদের পাহারা দেয়। ভালো একজন বন্ধুর মত ব্যবহার করতে থাকে। জল ও খাবারের যাবতীয় ব্যবস্থা করে দিয়েছিল। ক্রমশ কেটে গিয়েছিল প্রাথমিক ভীতি। পরে বন্দুকধারী তালিবান তাঁকে নিয়ে ছবিও তোলে। একসঙ্গে ক্রিকেট খেলা হয়। আফগান নান, টিক্কা কাবাব খাওয়া হয় একসঙ্গেই। তালিবানের এমন ব্যবহারে কিঞ্চিত বিস্মিত হয়ে যান তিনি। তাঁর কথায়, ওরা এসে বলল, ওস্তাদ! এখানে থেকে যান। পড়ুয়াদের তালিম দিন। কিন্তু আমি তাতে রাজি হইনি। কিন্তু তার জন্য আমার সঙ্গে কখনওই খারাপ ব্যবহার করেনি।





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck