পুরুলিয়াতে আজ থেকে শুরু হল কর্মসূচী – বাংলার গর্ব মমতা

7th March 2020 পশ্চিমবঙ্গ
পুরুলিয়াতে আজ থেকে শুরু হল কর্মসূচী – বাংলার গর্ব মমতা


পুরুলিয়া;  “দিদিকে বল” এর পর “ বাংলার গর্ব মমতা” কর্মসূচি নিয়ে ব্যপক তৎপরতা জঙ্গলমহল পুরুলিয়া । এই জেলায় প্রায় নয়টি বিধানসভা কেন্দ্রেই প্রস্তুতি পর্ব চূড়ান্ত । আজ থেকে এই কর্মসূচী শুরু করছে শাসক দল তৃনমূল । à§­à§« দিনের এই কর্মসূচী নিয়ে আবেগে ভাসছে পুরুলিয়ার নেতা – কর্মী সহ সকল আম জনতা ।

এই কর্মসূচী গুলির কো – অড্রিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা , সংস্কৃতি , তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় গুরুপদ টুডু বলেন – “ দিদিকে বলো কর্মসূচিতে এই জেলায় আমরা দারুন সাফল্য পেয়েছি । এই কর্মসূচীর মধ্যে দিয়ে সাধারন মানুষও উপকৃত হয়েছেন । সাধারন মানুষের বহু দাবী – দাওয়া মিটেছে । বিশেষ করে সরকারি পেনশন এর ক্ষেত্রে ।তাই জেলায় ‘ বাংলার গর্ব মমতা’ শুরু হওয়ার আগেই আম জনতাও কার্যত আবেগে ভাসছে । এই জনসংযোগ কর্মসূচী থেকেও সাধারন মানুষ উপকার পাবেন । আমরাও সেই ভাবে কাজ করবো”।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck