বাংলার গর্ব মমতা - কর্মসূচির সুচনা পুরুলিয়ার মানবাজারে

8th March 2020 পশ্চিমবঙ্গ
বাংলার গর্ব মমতা - কর্মসূচির সুচনা পুরুলিয়ার মানবাজারে


পুরুলিয়াঃ শনিবার আনুষ্ঠানিক ভাবে " বাংলার গর্ব মমতা " কর্মসূচির সুচনা হল । "বাংলার গর্ব মমতা" কর্মসূচির প্রথম পর্যায়ের সুচনা ২৪৩(ST) মানবাজার বিধানসভা কেন্দ্রে "তৃণমূল কর্মী সম্মেলন" অনুষ্ঠানের মধ্যে দিয়ে হল । উপ্সথিত চিলেন রাজ্যের অনগ্রসর উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু , এবং এই কর্মসূচী গুলির কো – অড্রিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা , সংস্কৃতি , তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় গুরুপদ টুডু ও অন্যান্য তৃনমূল নেতাকর্মী । প্রথমে ডঃ বি আর আম্বেদকর এর ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয় । অনুষ্ঠানে রাজ্যের অনগ্রসর মন্ত্রী বাংলার উন্নয়নের মুখ্যমন্ত্রীর উল্লেখযোগ্য ভুমিকার কথা মনে করিয়ে দেন আর বলেন -- ' বিশ্বের দরবারে এক উজ্জ্বল নক্ষত্র মমতা  ব্যানাজি । তাই তিনি বাংলার গর্ব । এই কর্মসূচী ৭৫ দিন ধরে চলবে এবং ৭৫ হাজারের বেশি নেতৃবৃন্দের সঙ্গে সংযোগ ঘটানো হবে । আমাদের তৃনমূল স্তরে কর্মী ৫ লক্ষেরও বেশি এবং আমাদের পরিচালিত সভা ২১ হাজারেরও বেশি "।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল । কিন্তু এখন আবার সকল বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূল এ যোগদান করা শুরু করে দিয়েছেন । তাঁরা সকলেও " বাংলার গর্ব মমতা " কর্মসূচির সঙ্গে জড়িত হতে চান ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck