সন্ধ্যারানির জন্মদিনে মমতার শুভেচ্ছাবার্তা

9th March 2020 পশ্চিমবঙ্গ
সন্ধ্যারানির জন্মদিনে মমতার শুভেচ্ছাবার্তা


পুরুলিয়াঃ রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যান বিষয়ক মন্ত্রী মাননীয়া সন্ধ্যারানি টুডুর জন্মদিন আজ । এই দোল এর শুভদিনে জন্ম গ্রহন করেছিলেন । আর এই জন্মদিনে সব থেকে বড় পাওনা হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আসা শুভেচ্ছাবার্তা । শুভেচ্ছা বার্তায় তিনি লিখেন ,

প্রিয় সন্ধ্যা ,

       তোমার জন্মদিনে রইল আমার আন্তরিক অভিনন্দন ।  সাথে সাথে তোমার প্রিয়জনদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা । আগামী দিনে আরও ভালো করে কাজ কর , আরও সাফল্য অর্জন করো , এই শুভেচ্ছা রইল ।

মুখ্যমন্ত্রীর এই জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেয়ে সন্ধ্যারানি লেখেন - " দিদি আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং জহার। আপনার প্রেরিত শুভেচ্ছা,ভালোবাসা ও অভিনন্দন পেয়ে আমি গর্বিত ও ধন্য। আশীর্বাদ করুন আমি যেন আগামী দিনে আরো ভালো কাজ করে সাফল্য অর্জন করতে পারি"।

 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck